ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • শিশুর ডায়াবেটিস উপসর্গ

    শিশুর ডায়াবেটিস উপসর্গ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিশেষজ্ঞদের মতে, শিশুরা সাধারণত টাইপ-১ ডায়াবেটিসেই আক্রান্ত হয়। বিশেষ কিছু ক্ষেত্রে টাইপ-২ ডায়াবেটিসেও আক্রান্ত হয় শিশুরা। শিশুদের জীবনধারায় বিশেষ কিছু পরিবর্তন লক্ষ্য করলেই চিকিৎসকের পরামর্শ নিয়ে দ্রুত চিকিৎসা শুরু করা উচিত। 
    অনিয়ন্ত্রিত জীবনধারা এবং অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, শরীরচর্চার অভাবের কারণেও শিশুরা ডায়াবেটিসে আক্রান্ত হতে পারে বলেই মত চিকিৎসকদের। কোন কোন লক্ষণ দেখে বুঝবেন, শিশুরা ডায়াবেটিসে আক্রান্ত- 

    ১. শিশুরা সাধারণত প্রাণবন্ত ও চঞ্চল প্রকৃতির হয়। প্রায় সকলেরই এনার্জি লেভেল অনেক বেশি থাকে। কিন্তু ফ্যাটিগ, সবসময় ক্লান্তি, দুর্বলতা দেখা দিলেই সতর্ক হওয়া উচিত। 

    ২. শরীরচর্চা ছাড়াও দ্রুত ওজন কমছে শিশুর? ডায়াবেটিসের লক্ষণ এটিও। তাই দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। 

    ৩. বার বার ক্ষুদা পাওয়া, গলা শুকিয়ে আসা এবং ঘুম ঠিকমতো না হওয়াও শিশুদের ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার লক্ষণ। 

    ৪. ঘন ঘন প্রস্রাবের সমস্যা দেখা দিচ্ছে? অতিরিক্ত পানি খেলেই এই সমস্যা দেখা যায়। কিন্তু দীর্ঘদিন এই লক্ষণ থাকলে চিকিৎসকের পরামর্শ নিন। 

    ৫. ডায়াবেটিসে আক্রান্ত হলে চোখের সমস্যা দেখা দেবেই। শিশুরা চোখে ঝাপসা দেখলে অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ নিন। 

    ৬. বুকজ্বালা করা, বমি বমি ভাব, পেট খারাপ মাঝেমধ্যেই এই ধরনের উপসর্গ দেখা দিতে পারে। 

    ৭. মুখ পরিষ্কার করার পরেও দুর্গন্ধ যাচ্ছে না? টাইপ ১ ডায়াবেটিসে আক্রান্ত হলে এই লক্ষণটি দেখা যায়।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ