বরিশালে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি মৃত্যু

বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি আবদুল জব্বারের (৪৮) মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ জুন) বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে পটুয়াখালী সদরের আউলিয়াপুর এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে।
হাসপাতালের কারারক্ষী মো. মাহমুদ জানান, বুকে ব্যথা অনুভব করায় গত ১২ জুন তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ মারা গেছে।
বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার রত্মা রায় জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক কয়েদির মৃত্যু হয়েছে। সে যাবজ্জীবন দণ্ডিত আসামি ছিল। তার লাশ মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এএজে