ঢাকা রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী, ঘোষণা বুধবার গণমাধ্যম সমাজের আয়না: তথ্য ও সম্প্রচার মন্ত্রী বরিশালে বাস-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৬ বরিশালের নদী-প্রকৃতিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত    সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার বরিশালে ড্রাম থেকে ১৪ অস্ত্র উদ্ধার, কিশোর গ্যাংয়ের ২ সদস্য আটক  প্রতি বছর ৫ কোটি করে গাছ রোপণ করা হবে: তথ্যমন্ত্রী ভীমরুলীর প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারার বাজার আমাকে মুগ্ধ করেছে বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সম্পাদক সাঈদ পান্থ বরিশালে নারীকে অর্ধউলঙ্গ করে ভিডিও ধারণ, আত্মগোপনে যুবদল কর্মী 
  • বরিশালে দিনব্যাপী উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

    বরিশালে দিনব্যাপী উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দিনব্যাপী উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় ইমাম প্রশিক্ষণ একাডেমী ও ইসলামিক ফাউন্ডেশনের বরিশালের আয়োজনে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে এই কর্মশালা প্রনুষ্ঠিত হয়। 

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মুঃ আঃ আউয়াল হাওলাদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সোহেল মারুফ। বিশেষ অতিথি ছিলেন, ইসলামিক ফাউন্ডেশন বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক কৃষিবিদ মো. নুরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. শাহজাহান হোসেন পিপিএম। 

    স্বাগত বক্তব্য রাখেন, ইসলামিক ফাউন্ডেশন মাদারীপুরের উপ-পরিচালক মো. আলম হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিভিন্ন মসজিদ থেকে আগত ইমাম গণ।

    বক্তারা নতুন নতুন উদ্ভাবনী উদ্যোগ নেওয়ার বিষয়ে ইমামদের অবহিত করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিষ্ঠিত ইমাম প্রশিক্ষণ একাডেমীর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান ডিজিটাল বাংলাদেশে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ করে দেশকে এগিয়ে নেয়ার কথা জানান অতিথিরা।
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ