পলিটেকনিক উদ্যোক্তা সমিতির বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

পলিটেকনিক উদ্যোক্তা সমিতির বরিশাল বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুন) দুপুর ১ টায় নগরীর সদর রোড হোটেল এ্যারিনা হলরুমে বাংলাদেশ বেসরকারী পলিটেকনিক উদ্যোক্তা সমিতির (বিপিপিইএ) এর আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিপিটিইএ কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগের সহ-সভাপতি মো. জহির উদ্দিন কাজী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন , কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক মো. ইসরাইল হোসাইন, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লারের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, বিপিটিইএ কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ইদরীস আলী, সাধারণ সম্পাদক আহসান হাবীবসহ বিভিন্ন বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ।
শুরুতে এক আলোচনায় প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা বেসরকারী পলিটেকনিক বরিশাল বিভাগীয় সম্মেলনে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন। পরে প্রধান অতিথি জেলা প্রশাসক বরিশাল বেসরকারী পলিটেকনিক এর উন্নয়নে করোনিয় বিভিন্ন বিষয়ে কথা বলেন।
এএজে