ঢাকা রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী, ঘোষণা বুধবার গণমাধ্যম সমাজের আয়না: তথ্য ও সম্প্রচার মন্ত্রী বরিশালে বাস-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৬ বরিশালের নদী-প্রকৃতিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত    সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার বরিশালে ড্রাম থেকে ১৪ অস্ত্র উদ্ধার, কিশোর গ্যাংয়ের ২ সদস্য আটক  প্রতি বছর ৫ কোটি করে গাছ রোপণ করা হবে: তথ্যমন্ত্রী ভীমরুলীর প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারার বাজার আমাকে মুগ্ধ করেছে বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সম্পাদক সাঈদ পান্থ বরিশালে নারীকে অর্ধউলঙ্গ করে ভিডিও ধারণ, আত্মগোপনে যুবদল কর্মী 
  • উজিরপুরে অফিস সহকারীর হামলায় ১০ শিক্ষার্থী আহত

    উজিরপুরে অফিস সহকারীর হামলায় ১০ শিক্ষার্থী আহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের উজিরপুর উপজেলার ধামসর সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি  পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে অফিস সহকারীর হামলায় ১০জন শিক্ষার্থী আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

    আহতরা শিক্ষার্থীরা হল, সাব্বির হোসেন সরদার, অনিক সরদার, শুভ খান, রাতুল খান, নাসিম আকন, শামিম সিকদার, নয়ন হাওলাদার, কামরুল হোসেন, ইমন, রিয়াজ, সিফাত মল্লিক। 

    আহত শিক্ষার্থীরা জানান, বৃহষ্পতিবার দুপুরে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রতি শিক্ষার্থীদের কাছ থেকে ৩শত টাকা চাদাঁ নেয়া হয়। কিন্তু আয়োজনে স্কুল কর্তৃপক্ষ কৃপনতা করায় ক্ষুদ্ধ হয় শিক্ষার্থীরা। প্রথমে তাদের মধ্যে হাতাহাতির ঘটনায় সাব্বির হোসেন গুরুতর আহত হয়। সাব্বিরকে উদ্ধার করে উজিরপুর হাসপাতালে নেয়া হলে আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক  তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। 

    বাকীরা এলাকার বিভিন্ন স্হানে প্রাথমিক চিকিৎসা নেয়। এদিকে অতিরিক্ত ফি আদায় নিয়ে প্রতিবাদ করলে উল্লেখ্য শিক্ষার্থীদের উপর হামলা চালায় অফিস সহকারী সবুজ হাওলাদার। এ নিয়ে শিক্ষর্থীদের মধ্যে আরো উত্তেজনা বাড়ে এবং অফিস সহকারী সবুজের বিচারের দাবীতে ফুঁসে উঠেছে শিক্ষার্থীরা। 

    এ ব্যাপারে আহত শিক্ষার্থী সাব্বির হোসেন জানান,  অনুষ্ঠানে সকল শিক্ষার্থীদের কাছ থেকে সমপরিমাণ চাদাঁ নিয়েছে। কিন্তু মিষ্টি সুষম বন্টন করেননি স্কুল কর্তৃপক্ষ। এ নিয়ে আমার সহপাঠীদের সাথে হাতাহাতি হয়।  আমাকে সহপাঠীরা হাসপাতালে চিকিৎসার জন্য নিতে চাইলে অফিস সহকারী সবুজ হাওলাদার  ক্ষিপ্ত হয়ে তাদেরকে অফিস কক্ষে নিয়ে মারধর করেছে বলে শুনেছি। 

    অভিযুক্ত অফিস সহকারী সবুজ হাওলাদার জানান, শিক্ষার্থীদের মধ্যে মারামারি হয়েছে বলে বিষয়টি এড়িয়ে যান। 

    প্রধান শিক্ষক মো. নুরুল হক সরদার জানান, মিষ্টি খাওয়া নিয়ে শিক্ষার্থীদের মধ্যে মারামারি হয়।  বিষয়টি নিয়ে মিমাংসার চেষ্টা চলছে। 

    ম্যানেজিং কমিটির সভাপতি মো. ছরোয়ার হোসেন জানান, বিষয়টি জানতে পেরে মিমাংসার চেষ্টা চলছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.বি.এম জাহিদুল ইসলাম জানান বিষয়টি শুনেছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
                                                                                       


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ