ঢাকা রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী, ঘোষণা বুধবার গণমাধ্যম সমাজের আয়না: তথ্য ও সম্প্রচার মন্ত্রী বরিশালে বাস-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৬ বরিশালের নদী-প্রকৃতিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত    সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার বরিশালে ড্রাম থেকে ১৪ অস্ত্র উদ্ধার, কিশোর গ্যাংয়ের ২ সদস্য আটক  প্রতি বছর ৫ কোটি করে গাছ রোপণ করা হবে: তথ্যমন্ত্রী ভীমরুলীর প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারার বাজার আমাকে মুগ্ধ করেছে বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সম্পাদক সাঈদ পান্থ বরিশালে নারীকে অর্ধউলঙ্গ করে ভিডিও ধারণ, আত্মগোপনে যুবদল কর্মী 
  • গৌরনদীতে ভাগ্নিকে ধর্ষণ: মামা গ্রেফতার

    গৌরনদীতে ভাগ্নিকে ধর্ষণ: মামা গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ষষ্ট শ্রেণীতে পড়ুয়া চাচাতো ভাগ্নিকে (১১) ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলায় আত্মগোপণে থাকা মামা হাফিজ হাওলাদারকে আটক করেছে বরিশাল র‍্যাব-৮ এর সদস্যরা। আটককৃত হাফিজ গৌরনদী উপজেলার বেজগাতী গ্রামের মেনাজ উদ্দিন হাওলাদারের ছেলে।

    শুক্রবার দিবাগত রাতে র‍্যাব-৮ এর মিডিয়া সেল সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার সাভারে অভিযান পরিচালনা করে হাফিজকে গ্রেফতার করা হয়। শুক্রবার সন্ধ্যায় গ্রেফতারকৃতকে গৌরনদী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

    গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন জানান, আজ শনিবার সকালে গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

    উল্লেখ্য, গত ৩১ মে একই বাড়ির স্কুল ছাত্রী চাচাতো ভাগ্নির মুখ চেঁপে ফাঁকা ঘরের মধ্যে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে হাফিজ। এ ঘটনায় নির্যাতিতার নানী রুবিনা বেগম বাদী হয়ে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই হাফিজ পলাতক ছিলো।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ