ঢাকা রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী, ঘোষণা বুধবার গণমাধ্যম সমাজের আয়না: তথ্য ও সম্প্রচার মন্ত্রী বরিশালে বাস-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৬ বরিশালের নদী-প্রকৃতিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত    সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার বরিশালে ড্রাম থেকে ১৪ অস্ত্র উদ্ধার, কিশোর গ্যাংয়ের ২ সদস্য আটক  প্রতি বছর ৫ কোটি করে গাছ রোপণ করা হবে: তথ্যমন্ত্রী ভীমরুলীর প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারার বাজার আমাকে মুগ্ধ করেছে বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সম্পাদক সাঈদ পান্থ বরিশালে নারীকে অর্ধউলঙ্গ করে ভিডিও ধারণ, আত্মগোপনে যুবদল কর্মী 
  • হিজলায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা

    হিজলায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের হিজলা উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইভিএম মেশিনে ত্রুটির অভিযোগ তুলে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে।

    বৃহস্পতিবার (১৬ জুন) দিনগত গভীর রাতে হিজলা থানায় মামলা করেন পিএন মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের ইনচার্জ কাজিরহাট থানার এসআই আবু ইউসুফ।

    মামলায় উপজেলার ধুলখোলা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীসহ ৩৫ জন নামধারী ও অজ্ঞাতনামা ৩০০ জনকে আসামি করা হয়েছে।

    আসামিদের বিরুদ্ধে সরকারি দায়িত্বপালনকালে সশস্ত্র হামলা করে গুরুতর ও সাধারণ জখম করার অভিযোগ আনা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাদী এসআই ইউসুফ।

    শুক্রবার (১৭ জনু) সন্ধ্যায় তিনি জানান, গত বুধবার (১৫ জুন) হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নের ভোট হয়। ইউপির ৬নং ওয়ার্ডে মধ্যপালপাড়া গ্রামের পিএন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের ইনচার্জ ছিলেন তিনি।

    কেন্দ্রের একটি বুথের ইভিএম মেশিনে জটিলতা দেখা দেওয়ায় ভোট গণনা বন্ধ রাখা হয়। রাত ৯টার দিকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জামালউদ্দিন ঢালীর সমর্থকরা জালিয়াতি করা হচ্ছে অভিযোগ এনে অশ্লীল ভাষায় গালাগাল শুরু করে। তাদের ধাওয়া দিলে ইটপাটকেল নিক্ষেপ করে। ইটের আঘাতে হিজলা থানার ওসি মো. ইউনুস মিঞা হাতে আঘাত পেয়েছেন। এছাড়াও এসআই এবি মোখলেচুর রহমানের মাথা ফেটে গেছে। ঘটনার পর কেন্দ্রের ফলাফল ঘোষণা স্থগিত করা হয়েছে বলে এসআই জানিয়েছেন।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ