ঢাকা রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী, ঘোষণা বুধবার গণমাধ্যম সমাজের আয়না: তথ্য ও সম্প্রচার মন্ত্রী বরিশালে বাস-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৬ বরিশালের নদী-প্রকৃতিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত    সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার বরিশালে ড্রাম থেকে ১৪ অস্ত্র উদ্ধার, কিশোর গ্যাংয়ের ২ সদস্য আটক  প্রতি বছর ৫ কোটি করে গাছ রোপণ করা হবে: তথ্যমন্ত্রী ভীমরুলীর প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারার বাজার আমাকে মুগ্ধ করেছে বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সম্পাদক সাঈদ পান্থ বরিশালে নারীকে অর্ধউলঙ্গ করে ভিডিও ধারণ, আত্মগোপনে যুবদল কর্মী 
  • আগৈলঝাড়ায় ৩০৯ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

    আগৈলঝাড়ায় ৩০৯ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় বিপুল পরিমান ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে র‌্যাব সদস্যরা। এ সময় ফেন্সিডিল বহনকারী একটি পিকআপ, মাদক বিক্রির নগদ অর্থ ও একাধিক ফোন জব্দ করা হয়। মাদক উদ্ধারের ঘটনায় র‌্যাব বাদী হয়ে শুক্রবার বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছে।

    আটককৃতরা হলো সাতক্ষিরা জেলার কালীগঞ্জ থানার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম মিন্টু (৩৫) ও একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে সামিউল ইসলাম (১৮)।
     
    আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) মো. মাজহারুল ইসলাম ‍এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি র‌্যাবের দায়ের করা এজাহারের বরাত দিয়ে জানান, বৃহস্পতিবার রাত পৌনে তিনটার দিকে  গোপন সংবাদের ভিত্তিতে আগৈলঝাড়া উপজেলার ছবিখারপাড় বাইপাস মোড় এলাকা থেকে পিকআপসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে মাদারীপুর র‌্যাব-৮ সদস্যরা ।

    ওসি আরো বলেন, পরে  র‌্যাব সদস্যরা ‍ঐ পিকআপের  সীটের নীচ থেকে বিশেষভাবে তৈরী ষ্টীলের বক্স থেকে ৩০৯ বোতল ফেন্সিডিলের ৩১ বান্ডিল  উদ্ধার করে।  ‍এবং  মাদক বহনকারী পিকআপ, মাদক বিক্রির ১৩শ টাকা ও দুইটি মোবাইল ফোন জব্দ কর‍া হয়। এ ঘটনায় মাদারীপুর র‌্যাব-৮ এর ডিএডি মো. সুলতান উদ্দিন বাদী হয়ে শুক্রবার বিকেলে আগলঝাড়া থানায় মামলা দায়ের করেন। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ