জুম্মার নামাজ পড়তে গিয়ে ছালাম ফিরলেন লাশ হয়ে

বরিশালেরর গৌরনদীতে মোটরসাইকেল চাপায় মো. ছালাম হাওলাদার (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এসময় দুই মোটরসাইকেল আরোহী আহত হয়েছে।
শুক্রবার দুপুরে বরিশাল-ঢাকা মহাসড়কের বার্থী ইউনিয়নের কটকস্থল বাসষ্ট্যান্ডে এ দূর্ঘটনা ঘটে। নিহত ছালাম একই উপজেলার ধানডোবা গ্রামের মৃত্যুূ মিলন হাওলাদারের পুত্র।
গৌরনদী হাইওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক মো. মামুন জানান, ছালাম হাওলাদার তাঁরাকুপি গ্রামে তার শ্বশুড় বাড়ি বেড়াতে আসেন। শুক্রবার জুম্মা’র নামাজ আদায় করতে পাশ্ববর্তী তাঁরাকুপি-কটকস্থল কেন্দ্রীয় জামে মসজিদে রওনা দেন। মসজিদে যাওয়ার জন্য মহাসড়ক পারাপারের সময় দ্রুতগতিতে আসা মোটরসাইকেলে চাপা দেয়। গুরুতর অবস্থায় প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে বিকেল সাড়ে ৪টার সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। মোটরসাইকেল আরোহী দুই জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাইওয়ে পুলিশ দূর্ঘটাকবলিত মোটরসাইকেলটি জব্দ করেছে।
এইচকেআর