ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • সুনামগঞ্জের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

    সুনামগঞ্জের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বন্যায় সুনামগঞ্জ-সিলেট সড়কের গোবিন্দগঞ্জ-দিঘলী এলাকা প্লাবিত হয়ে সারাদেশের সাথে সুনামগঞ্জের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে । বিপর্যস্ত হয়ে পড়েছে আন্তঃজেলা যোগাযোগ ব্যবস্থাও। বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।

    নদীতে পানি বৃদ্ধির কারণে দ্বিতীয় ধাপে বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। জেলার ছাতক, দোয়ারাবাজার, সদর, বিশ্বম্ভপুর এবং তাহিরপুরে নিম্নাঞ্চলের রাস্তাঘাট, ঘরবাড়িতে পানি প্রবেশ করেছে। বন্যার পানি বেড়ে যাওয়ায় সুনামগঞ্জ পৌর শহরের বিভিন্ন এলাকার ঘরবাড়িতে পানি প্রবেশ করা শুরু করেছে। ইতোমধ্যে শহরের নবীনগর, পশ্চিম তেঘরিয়া, উত্তর আরপিন নগর, মরাটিলা এলাকার ঘরবাড়িতে পানি প্রবেশ করেছে। 

    পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. জহুরুল ইসলাম বলেন, সুনামগঞ্জের বৃষ্টি থাকলেও উজানের বৃষ্টিপাত হচ্ছে খুবই বেশি। ফলে নদ-নদীর পানি দ্রুত বেড়ে যাচ্ছে। উজানে বৃষ্টিপাত যদি কমে, তবে এ পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে।

    এদিকে সিলেট আবহাওয়া অফিসূত্রে জানা যায়, ১৫ জুন থেকে আগামী ১৮ জুন পর্যন্ত সুনামগঞ্জ ও সিলেট অঞ্চলে ভারি বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। ১৮ জুনের পরে বৃষ্টিপাতের পরিমাণ কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ সাইদ আহমদ চৌধুরী।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ