ববিতে মোবাইল অ্যাপস এন্ড গেম টেস্টিং ল্যাব উদ্বোধন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে মোবাইল অ্যাপস এন্ড গেম টেস্টিং ল্যাব উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুন) সন্ধ্যা ৬টায় আইসিটি ডিভিশনের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে নির্মিত ল্যাবটি উদ্বোধন করেন প্রধান অতিথি ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।
ল্যাব উদ্বোধন শেষে বিশ্ববিদ্যালয়ের ভিডিও কনফারেন্স রুমে উপাচার্য, ট্রেজারারসহ শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, প্রক্টর, প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, পরিচালক, শিক্ষার্থীবৃন্দদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক এমপি।
মতবিনিময় কালে তিনি ডিজিটাল বাংলাদশ বিনির্মাণে সকলকে একযোগ কাজ করার আহবান জানান। এছাড়াও তিনি নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদেরকে দক্ষ মানব সম্পদে পরিণত করতে শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টেকওয়ারকিং এন্ড আইটি দপ্তরের পরিচালক কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক রাহাত হোসাইন ফয়সাল। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয়, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্ররেসক্লাবে সাধারণ সম্পাদক এস. এম. জাকির হোসন ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতৃবৃন্দ।
এএজে