আগৈলঝাড়ায় মৎসজীবি জেলেদের মাঝে ছাগল বিতরণ

মৎসজীবিদের বিকল্প কর্মসংস্থানের জন্য বরিশালের আগৈলঝাড়ায় জেলে পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।
জানা গেছে, দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষন ও উন্নয়ন প্রকল্প এর আওতায় উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে ২৫টি পরিবারের মাঝে দুইটি করে ছাগল ও এক বস্তা খাবার এবং ছাগলের পালনের জন্য একটি করে ঘর বিতরন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার প্রমুখ।
শেষে অতিথিরা সুফলভোগী মৎসজীবিদের মাঝে ছাগল ও খাবার বিতরণ করেন।
এইচকেআর