ঢাকা রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

Motobad news

আগৈলঝাড়ায় কুরবানি উপলক্ষে জবাইকারী ও মাংস প্রক্রিয়াজাতকারীদের সাথে সভা 

আগৈলঝাড়ায় কুরবানি উপলক্ষে জবাইকারী ও মাংস প্রক্রিয়াজাতকারীদের সাথে সভা 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের আগৈলঝাড়ায় আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মৌসুমি জবাইকারী ও মাংস প্রক্রিয়াজাতকারীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রাণিসম্পদ অফিসের আয়োজনে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মৌসুমি জবাইকারী ও মাংস প্রক্রিয়াজাতকারীদের সাথে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মনিরুজ্জামান তরফদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাখাওয়াত হোসেন।   

এসময় উপস্থিত ছিলেন, ফাহিম হোসেন, মো. ইব্রাহিম হোসেন, মোস্তাফিজুর রহমান, হাফেজ আব্দুর রহমান, মো. মাসুম বিল্লাহ, মো. ইলিয়াসুর রহমান, মশিউর রহমান, মো. মাসুদ হোসেন, মাওলানা রফিকুল ইসলাম ও নজরুল ইসলাম প্রমুখ। 

সভায় জানানো হয়, কুরবানির বাজারে স্বাস্থ্যসম্মত পশুর সরবরাহ ও নিরাপত্তা নিশ্চিতকরণে যাবতীয় উদ্যোগ নিয়েছে সরকার। কোরবানির হাটবাজারে স্বাস্থ্যসম্মত পশুর ক্রয়-বিক্রয় ও স্বাস্থ্যসেবা, বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করার কথা বলা হয়। 

সভায় আরও জানানো হয়, দেশ মাংসে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পর থেকে ভারতীয় গরুর অনুপ্রবেশ উল্লেখযোগ্য হারে কমে গেছে। পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন মাঠ পর্যায়ে তদারকি করবেন।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন