ঢাকা রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

Motobad news

চিত্র সাংবাদিক জুয়েলের বাবার ‍ইন্তেকাল 

চিত্র সাংবাদিক জুয়েলের বাবার ‍ইন্তেকাল 
চিত্র সাংবাদিক জুয়েলের বাবার ‍মৃত্যুর খবর শুনে তাদের বাড়িতে ছুটে যান সহপাঠিরা।
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল ফটো সাংবাদিক পরিষদের সভাপতি ও দৈনিক আজকের বার্তা পত্রিকার ফটো সাংবাদিক জুয়েল রানা ও সদস্য  ফটো সাংবাদিক আবুল কালাম আজাদ সোহাগের এর পিতা মো. আমির আলী হাওলাদার (৬৯) ইন্তেকাল করেছেন ‍(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

নগরীর ৩ নং ওয়ার্ড কাউনিয়া পুরানপাড়া ‍এলাকার নিজ বাসভবনে সকাল সাড়ে ১০ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন বলে জানিয়েছেন ছেলে জুয়েল রানা।  

মৃতকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ৩ মেয়ে সহ  অসংখ্য আত্নীয় স্বজন ও অনেক গুণগ্রাহী রেখে গেছেন। 

আজ বাদ মাগরিব নগরীর পুরানপাড়া হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। সেখান থেকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন