ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

    ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেল সড়কে ভাওয়াল এক্সপ্রেস লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-ময়মনসিংহ সড়কে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (১৬ জুন) সকাল পৌনে ১০টার দিকে এ লাইনচ্যুতের ঘটনা ঘটে।

    বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর রেলওয়ে স্টেশন কর্মকর্তা হারুন অর রশিদ।

    হারুন অর রশিদ জানান, বৃহস্পতিবার সকাল ৮টায় ঢাকাগামী ভাওয়াল এক্সপ্রেস ট্রেন শ্রীপুর স্টেশনে প্রবেশ করে। শ্রীপুর স্টেশনে তিস্তা এক্সপ্রেস ট্রেনকে ক্রসিং দিয়ে সকাল ৯টা ২০ মিনিটের সময় ঢাকার উদ্দেশ্যে শ্রীপুর স্টেশন ছেড়ে যায়। রাজেন্দ্রপুর স্টেশনে পৌঁছার আগেই ৯ টা৫৫মিনিটে ট্রেনের পেছনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। এতে ঢাকার সাথে ময়মনসিংহ অঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে পরে।

    তিনি আরও জানান, রাজেন্দ্রপুর এলাকায় ট্রেন লাইনচ্যুতের ঘটনায় ঢাকাগামী কমিউটার শ্রীপুর স্টেশনে ও ময়মনসিংহগামী মহুয়া এক্সপ্রেস ভাওয়াল গাজীপুর স্টেশনে দাঁড়িয়ে রয়েছে।

    ট্রেন লাইনচ্যুতের বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে বগিটি উদ্ধারে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ