ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত বরিশালের ৫ জেলাসহ ৪৩ জেলা, ডুবেছে ১ লাখ ১৪ হাজার হেক্টরের ফসল বরিশালে মাদক মামলায় রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি রিপা মুলাদীতে রাস্তা বন্ধ করে দেওয়ায় সেতুর নিচ দিয়ে চলাচল ২০০ পরিবারের  ঢাকা-বরিশাল মহাসড়কে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ বরগুনার ইতিহাসে প্রথম ট্যালেন্টপুলে বৃত্তি পেল জমজ ৩ বোন শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পাথরঘাটায় বাজারে আগুন, ৩০ ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত   সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ
  • মাত্র ১৫ বছর বয়সেই কোটিপতি!

    মাত্র ১৫ বছর বয়সেই কোটিপতি!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নাম তার ডোনাল্ড ডফার, বয়স ১৫ বছর। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাসিন্দা সে। প্রতি মাসে তার উপার্জন ১৭ হাজার পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ১৯ লাখ ২৪ হাজার ৫০০ টাকা)। এতে মাত্র ১৫ বছর বয়সেই কোটিপতি বনে গেছে এই কিশোর। কিন্তু কীভাবে?

    জানা গেছে, ইউটিউবে নানা ধরনের ভিডিও বানিয়ে আপলোড করে ডোনাল্ড ডফার। তার চ্যানেলের নাম ‘ডনল্যাড’। এই চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় ৬ লাখ। ডোনাল্ড তার দৈনিক জীবনযাপনের উপর ভিডিও তৈরি করে। কখনও বন্ধুদের সাথে কোথাও ঘুরতে গেলে, আবার কখনও নামী ব্র্যান্ডের পোশাক-জুতা কিনলে তা ভিডিওর মাধ্যমে দর্শকদের সঙ্গে ভাগ করে নেয়।

    ২০১৯ সালের অগস্ট মাসে ডোনাল্ড ইউটিউবে ভিডিও বানানো শুরু করে। এখনও পর্যন্ত দুইশ’র বেশি ভিডিও রয়েছে তার চ্যানেলে।
    শুধু মাত্র ইউটিউবেই নয়, টিকটক এবং ইনস্টাগ্রামেও তাকে লাখ লাখ মানুষ অনুসরণ করেন।

    হাজার হাজার ডলার মূল্যের জুতা সংগ্রহ করে ডোনাল্ড। তার কাছে এমনও জুতা রয়েছে যেখানে ‘সেল্ফ লেসিং বাটন’ রয়েছে অর্থাৎ একটি বোতেম টিপলে নিজে থেকেই জুতার ফিতে বেঁধে ফেলা যায়।

    আমেরিকার বহু জায়গায় ডোনাল্ড বিলাসবহুল বাড়ি কিনে রেখেছে। আট বছর বয়স থেকেই গাড়ি চালাতে পারে সে।

    ফেরারি, অডি, ম্যাকলরেন প্রভৃতি ব্র্যান্ডের বিলাসবহুল গাড়ি সংগ্রহ করার শখ রয়েছে তার। যদিও ডোনাল্ড এখনও ‘ড্রাইভিং লাইসেন্স’ পায়নি। কারণ ক্যালিফোর্নিয়ার আইন অনুযায়ী, ১৬ বছর বয়স হলেই লাইসেন্স পাওয়া যায়।

    ডোনাল্ড এক সাক্ষাৎকারে জানিয়েছে, ভবিষ্যতে ইউটিউবার হিসেবেই জীবিকা নির্বাহ করতে চায় সে। তার চ্যানেলকে আরও বড় করার জন্য উপার্জিত অর্থ ব্যয় করবে ডোনাল্ড।

    বাবা-মা এবং বোন সোফিয়ার সঙ্গেই থাকে সে। কিছুদিন আগে ডোনাল্ডের একটি ভিডিও প্রকাশ্যে আসে। সেখানে ডোনাল্ড বলে, ‘‘দু’মাস ধরে আমরা এই বাড়িতে থাকছি। নীচে খুব সুন্দর একটি সুইমিং পুলও রয়েছে। কিন্তু সিঁড়ি বেয়ে এতটা নামতে হবে বলেই কোনও দিনও ব্যবহার করিনি।”

    তার পরিবারের প্রতিটি সদস্য এবং বন্ধুদেরকেও ভিডিওয় দেখা যায়। সম্প্রতি বাহামায় ঘুরতে যায় ডোনাল্ড।

    সেখানে কখনও হাঙরকে সঙ্গী করে সাঁতার কেটেছে, কখনও বিলাসবহুল রিসোর্টে বন্ধুদের সাথে আড্ডায় মেতে থাকতেও দেখা গেছে তাকে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ