জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাদরাসা শিক্ষক রিয়াজুল ইসলাম

শিক্ষা মন্ত্রনালয়ের জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ এ দ্বিতীয়বারের মতো মাদরাসা ক্যাটাগরিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন রিয়াজুল ইসলাম রিয়াজ। তিনি বরিশালের সাগরদী ইসলামিয়া কামিল মাদরাসায় আরবি প্রভাষক পদে কর্মরত। বুধবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে জাতীয় পর্যায়ে নির্বাচিতদের তালিকা প্রকাশ করা হয়।
ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আরবি ভাষা ও সাহিত্য বিভাগ থেকে ২০০৭ সালে বিএ (অনার্স) এবং ২০০৮ সালে মাস্টার্স পরীক্ষায় প্রথম শ্রেণিতে দ্বিতীয় স্থান অর্জন করেন। ইবি-র একই বিভাগ থেকে ২০১৩ সালে এমফিল ডিগ্রী অর্জন করে ২০১৬ সালে পিএইচডির জন্য নিবন্ধিত হয়ে গবেষণা কর্ম করেছেন। ইসলামিক ফাউন্ডেশনের গবেষণা পত্রিকা, বিশ্ববিদ্যালয়ের জার্ণাল এবং বিভিন্ন পত্রিকা ও ম্যাগাজিনে তার অনেক প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
তিনি বিষয়ভিত্তিক, সৃজনশীল এবং আইসিটি বিষয়ে সরকারী বিভিন্ন উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেছেন। দাখিল স্তরের ডিজিটাল বুক প্রণয়নে বুয়েটের সিএসই বিভাগের সহযোগিতায় কাজ করেছেন। বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, ঢাকা এর প্রশ্নপত্র সেটার, মডারেটর, পরীক্ষক ও প্রধান পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের কারিকুলামের গবেষণা পদ্ধতি ও শিক্ষাদান পদ্ধতি এবং ইসলামী সভ্যতা শীরনামসহ বেশ কয়েকটি বই লিখেছেন। বর্তমানে কর্মরত প্রতিষ্ঠানে বাংলাদেশ রোভার স্কাউটস এর RSL হিসেবে কাজ করছেন।
এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের টিকিউআই-টু থেকে এ্যাডভান্সড আইসিটিসহ আইসিটির বিভিন্ন প্রশিক্ষণ গ্রহন করে a2i থেকে ICT4E এর বরিশাল জেলা ambassador নির্বাচিত হয়েছেন। বিরশালের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে শিক্ষক বাতায়ন, কিশোর বাতায়ন এবং এমএমসি এ্যাপ ব্যবহার করে মাল্টিমিডিয়া ক্লাস পরিচালায় তার প্রচেষ্টা অব্যহত রয়েছে। একজন ICT4E District ambassador হিসেবে বরিশাল জেলার বেসরকারী সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে ডিজিটাল করতে তার প্রচেষ্টা প্রশংসনীয়।
তিনি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার দাউদখালী ইউনিয়নের বড়হারজী গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
এমইউআর