ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার

    ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার হাওরে ট্রলার থেকে পড়ে নিখোঁজের প্রায় ৩৪ ঘণ্টা পর ছাত্রলীগ নেতা হাবিবুল্লাহ হাবিবের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে। হাবিবুল্লাহ হাবিব কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক ও মারিয়া গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে।

    বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ ইউনিয়নের আলীনগর গ্রামের পাশে নদীতে তার মরদেহ ভেসে উঠে। খবর পেয়ে করিমগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে তার মরদেহ উদ্ধার করেন।

    কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মোবারক আলী এর সত্যতা নিশ্চিত করেছেন।

    জানা গেছে, গত মঙ্গলবার সকালে হাবিবসহ সাত বন্ধু মিলে হাওরে ঘুরতে যান। অলওয়েদার সড়কসহ হাওরের বিভিন্ন স্থান ঘুরে সন্ধ্যা ৭টার দিকে ফিরছিলেন তারা। ট্রলারের পাটাতনে চেয়ারে বসা ছিলেন হাবিব। করিমগঞ্জ উপজেলার চং নোয়াগাঁও হাওরে ট্রলারটি ঘোরানোর সময় ভারসাম্য হারিয়ে ট্রলার থেকে পড়ে যান হাবিব। পরে স্থানীয় লোকজনসহ বন্ধুরা মিলে চেষ্টা করেও তার সন্ধান করতে পারেনি। খবর পেয়ে কিশোরগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিদল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। কিন্তু তার খোঁজ পায়নি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ