ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • ভারতীয় ট্রাক থেকে মাদকসহ অবৈধ পণ্য উদ্ধার

    ভারতীয় ট্রাক থেকে মাদকসহ অবৈধ পণ্য উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে ভারতীয় পণ্যবাহী ট্রাক থেকে ৭৪৯ বোতল ফেনসিডিল, ১৮৬ কেজি গাঁজা, বিপুল পরিমাণ আতশবাজি ও বিভিন্ন ধরনের ঔষধ উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। 

    ভারতীয় পন্যবাহী ট্রাকটি বন্দরের ওজন স্কেলের কাছাকাছি রাস্তার পাশে দাঁড়নো ছিল। বুধবার (১৫ জুন) দিবাগত রাত সাড়ে ১১টার সময় বেনাপোল টার্মিনাল রোডের স্ক্যানিং মেশিনের সামনে থেকে এসব অবৈধ পণ্য উদ্ধার করে বেনাপোল পোর্ট থানা পুলিশ ও কাস্টমসের নিবারক দল। 

    নাভারণ সার্কেল সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল টার্মিনাল এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় ট্রাকটি আটক করা হয়। পরে ওই ট্রাক থেকে ৭৪৯ বোতল ফেনসিডিল, ১৮৬ কেজি গাঁজা, বিপুল পরিমাণ বাজিসহ ঔষধ উদ্ধার করা হয়। 

    তিনি আরও জানান,  ট্রাকের চালক বা সহকারীকে খুঁজে পাওয়া যায়নি। তবে এ ঘটনায় যে বা যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ