ঢাকা রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

Motobad news

বরিশালে ৪০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক 

বরিশালে ৪০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল নগরীতে অভিযান চালিয়ে ৪০০ পিচ ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে নগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর ২১ নং ওয়ার্ডের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)’র সামনে থেকে তাকে আটক করা হয়ে। 

আটককৃত ব্যাক্তির নাম মো. শরিফুল ইসলাম (৩৩)। সে ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার মো. খোরশেদ আলমের ছেলে।

ডিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে  নগর গোয়েন্দা পুলিশের এসআই পিন্টু পাল এর নেতৃত্বে একটি চৌকস অভিযান পরিচালনা করে। এসময় মো. শরিফুল ইসলাম এর কাছ থেকে ৪০০ পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ।

আটককৃত অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানায় পুলিশ।
 


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন