ঢাকা রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

Motobad news

নিরক্ষর ১০০ মানুষকে পড়াবে শালিণ্য স্কুল

নিরক্ষর ১০০ মানুষকে পড়াবে শালিণ্য স্কুল
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

দেশে প্রায় ৪ কোটি ১২ লাখ মানুষ এখনো নিরক্ষর, এত বিশাল জনগোষ্ঠীকে স্বাক্ষরতার আওতায় আনতে সারাদেশের যুব সংগঠনগুলোকে এগিয়ে আসার আহবান জানিয়েছে শালিণ্য স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। 

এরই ধারাবাহিকতায় বরিশালে একশ বয়স্ক মানুষকে নিরক্ষরতা থেকে মুক্তি দিতে তিন মাসব্যাপী স্যাটেলাইট স্কুল পরিচালনার কার্যক্রম হাতে নিয়েছে সংগঠনটি। 

বুধবার (১৫ জুন) নগরীর কসাইখানা কলোনীতে এই স্কুলের উদ্বোধন করেন বরিশাল জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব সোহেল মারুফ। 

সভায় শালিণ্য সভাপতি কোহিনূর বেগমের সভাপতিত্বে ও শালিণ্য সম্পাদক কিশোর চন্দ্র বালার সঞ্চালনায় অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ চৌধুরী, উর্বশী'র নির্বাহী পরিচালক লীলা দত্ত, প্রজ্ঞা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সুভাষ দাস, শালিণ্য বরিশাল সদরের নির্বাহী পরিচালক সৈকত দে ও কিশোর-কিশোরী ক্লাবের পিয়ার লিডার মৌ আক্তার সহ শালিণ্য কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। 


এসএমএইচ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন