বাবুগঞ্জে দাখিল পরিক্ষার্থীর আত্মহত্যা

বরিশালের বাবুগঞ্জে গলায় ফাঁস দিয়ে ফারজানা (১৬) নামে দাখিল পরিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে জানা গেছে । বুধবার দুপুরে উপজেলার মাধবপাশা ইউনিয়নের পাংশা গ্রামে এ ঘটনাটি ঘটে। এয়ারপোর্ট থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
নিহত ফারজানা উপজেলার মাধবপাশা ইউনিয়নের পাংশা গ্রামের ফারুক দেওয়ানের মেয়ে এবং মোসলেম আলী খান দাখিল মাদ্রাসার পরিক্ষার্থী।
স্থানীয় ইউপি সদস্য ফাতেমা আক্তার লিপি জানান, বুধবার দুপুরের কোন এক সময়ে ঘরের আরার সাথে রশি দিয়ে গলায় ফাঁস দেয় ফারজানা । পরে বাড়ির লোকজন আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে এয়ারপোর্ট থানা পুলিশ কে অবহিত করেন। খবর পেয়ে বাড়ি থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে কি কারনে আত্মহত্যা করেছে তা জানা যায়নি।
এয়ারপোর্ট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কমলেশ হালদার জানান, মৃতদেহ উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরে প্রকৃত ঘটনা জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
এইচকেআর