গৌরনদীতে সচেতনতামূলক কর্মশালা সম্পন্ন

বরিশালের গৌরনদীতে যৌতুক, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ক তিন দিনব্যাপী কর্মশালা সম্পন্ন হয়েছে।
উপজেলা পরিষদের আয়োজনে ও স্থানীয় সরকার বিভাগ এবং উন্নয়ন সংস্থা জাইকা’র সহায়তায় বুধবার দুপুরে উপজেলা হলরুমে কর্মশালার সমাপনী অনুষ্ঠান উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস।
বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল, ওসি তদন্ত মো. হেলাল উদ্দিন, শিক্ষা কর্মকর্তা মো. ফয়সল জামিল, উপজেলা ডেভলপমেন্ট ফ্যাসিলেটেটর মো. মেজবাউদ্দিন। কর্মশালায় বিভিন্ন শ্রেনী পেশার ব্যক্তিরা অংশগ্রহন করেন।
এইচকেআর