ঢাকা রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

Motobad news

বরিশালে খালেদা জিয়ার সু চিকিৎসার দাবীতে বিক্ষোভ সমাবেশ

বরিশালে খালেদা জিয়ার সু চিকিৎসার দাবীতে বিক্ষোভ সমাবেশ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার দাবীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা দেড়টায় বরিশাল আইনজীবী সমিতির সামনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ‍উদ্যোগেে ‍এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বরিশাল ইউনিটের সভাপতি এ্যাড, মহসিন মন্টুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এ্যাড, আবুল কালাম আজাদের সঞ্চলনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী আইনজীবী কেন্দ্রীয় সদস্য এ্যাড, আলী হায়দার বাবুল, বরিশাল আইনজীবী সমিতির সাবেক সাধারন সম্পাদক এ্যাড, মো. শহিদ হোসেন, সাবেক সাধারন সম্পাদক এ্যাড সাদেকুর রহমান লিঙ্কন, আইনজীবী ফোরাম সদস্য ও বরিশাল জেলা যুবদল সাংগঠনিক সম্পাদক এ্যাড হাফিজ আহমেদ বাবলু।

বিক্ষোভ সমাবেশে আরো উপস্থিত ছিলেন এ্যাড, জসিম উদ্দিন, এ্যাড, মালেক, এ্যাড সরোয়ার হোসেন, এ্যাড, মোখলেচুর রহমান,এ্যাড. হুমাউন কবির মাসুদ, এ্যাড, হুমাউন কবির বাপ্পি, এ্যাড,আনিস, এ্যাড, তারেক আল-ইমরান প্রমুখ। 

পরে আইনজীবী সমিতি ভবনের দোতালায়  খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করে দোয়া মোনাজাত করা হয়। 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন