ঢাকা রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

Motobad news

জনশুমারি ও গৃহগণনা উদ্বোধন করলেন বিসিসি মেয়র

জনশুমারি ও গৃহগণনা উদ্বোধন করলেন বিসিসি মেয়র
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালে জনশুমারি ও গৃহগণনা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।  বুধবার বেলা সাড়ে ১১ টায় নগরীর কালীবাড়ি রোডস্থ সেরনিয়াবাত বাসভবনে এই কার্যক্রমের উদ্বোধন করেন বরিশাল সিটি কপোরেশনের মেয়র ও মহানগর আওয়মী লীগের সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

জনশুমারি ও গৃহগণনা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র ও তার পরিবারের সদস্য গণনার মাধ্যমে এই কার্যক্রম শুরু করে বরিশাল বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়।

জনশুমারি ও গৃহগণনা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র সাদিক আবদুল্লাহ বলেন, সমগ্র পৃথীবির মধ্যে এই প্রথম ডিজিটাল পদ্ধতিতে বাংলাদেশে জনশুমারি ও গৃহগণনা হচ্ছে। এর জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও পরিকল্পনা মন্ত্রী কে ধন্যবাদ জানাই। 

তিনি বলেন, একটি দেশে কত জনসংখ্যা আছে তা সঠিক জানা না থাকলে পরিকল্পিত উন্নয়ন সম্ভব না। তাই জনশুমারী খুবই প্রয়োজন। দূযোর্গ, সহযোগীতা ও উন্নয়নের জন্য এই জনশুমারী গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে।  এসময় তিনি প্রধামন্ত্রীর ভিশন ২০৪১ বাস্তবায়নের লক্ষে এই কার্যক্রমে জনগনকে সঠিক তথ্য দিয়ে সহযোগীতা করার আহবান জানান।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন