ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • লালমনিরহাটে ইউপি নির্বাচনে ভোটগ্রহণ চলছে

    লালমনিরহাটে ইউপি নির্বাচনে ভোটগ্রহণ চলছে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাউরা ইউনিয়নে ৭ জন চেয়ারম্যান, ১৪ জন সংরক্ষিত ও ৩৭ জন সাধারণ সদস্য পদে প্রার্থী হয়েছেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ যেন শেষ হয় এমন প্রত্যাশা করছেন প্রার্থী ও সাধারণ ভোটাররা।

    ভোট সুষ্ঠু করতে নানা পরিকল্পনা নিয়েছে স্থানীয় প্রশাসন। ভোটের দিন মাঠে থাকছে ৪ জন ম্যাজিস্ট্রেটসহ পুলিশের ১২টি টিম, বিজিবি ও র‌্যাবের বিশেষ টিম। যদিও দুই একজন প্রার্থীর অভিযোগ নির্বাচনে তারা নানা ভাবে বাঁধা পেয়েছেন।

    চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত রাবিউল হক (নৌকা মার্কা), শামসুল আলম (বাউরা ইউনিয়ন বিএনপি’র সভাপতি- চশমা মার্কা), বর্তমান চেয়ারম্যান আবুল কালাম আজাদ বসুনীয়া (স্বতন্ত্র প্রার্থী- আনারস মার্কা), আবুল হোসেন (স্বতন্ত্র প্রার্থী- টেলিফোন মার্কা), আলিম আল জাকির বসুনীয়া (স্বতন্ত্র প্রার্থী- টেবিল ফ্যান মার্কা), হাবিবুল হক বসুনীয়া (জাতীয়পার্টি- মটরসাইকেল মার্কা) ও রোমান উল্লাহ(স্বতন্ত্র প্রার্থী- ঘোরা মার্কা)। এছাড়া এ ইউনিয়নের সংরক্ষিত সদস্য পদে ১৪ জন (মহিলা) প্রার্থী ও ৯ টি সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ৩৭ জন প্রার্থী

    বাউরা ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার আবু সাঈম জানান, ‘বাউরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট ভোটার ২১ হাজার ৬৬৭ জন। পুরুষ ভোটার ১০ হাজার ৮৬৫ ও মহিলা ভোটার ১০ হাজার ৮০২ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ৯ টি, ভোট কক্ষের সংখ্যা ৬৯ টি।’

    পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) নাজির হোসেন বলেন- ‘প্রশাসনের নজরদারী যথেষ্ট ও কঠোর আছে। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন সর্তক থাকবে। কেউ আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ