ঢাকা সোমবার, ১৮ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভোলায় বাড়ির আঙ্গিনায় বিশেষভাবে গাঁজা চাষ, দুই সহোদর আটক কলাপাড়ায় বিদেশ ফেরত গৃহবধূকে গভীর রাতে হত্যা, ঘাতক লাপাত্তা বরগুনায় এজলাস কক্ষে আইনজীবীর ওপর জুতা নিক্ষেপের ঘটনা ভাইরাল পিরোজপুরে ‘শয়তানের নিশ্বাস’ চক্রের ফাঁদে নারী, স্বর্ণালঙ্কার লুট আলোচিত ডিডাব্লিউএফ নার্সিং কলেজের দুর্নীতি তদন্তের নির্দেশ আদালতের  নতুন পে-স্কেল কার্যকরের নীতিগত সিদ্ধান্ত, ১ জুলাই থেকে কার্যকর বরখাস্ত হলেন ববির শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক সেলিনা বরিশালে সড়কের পাশে বসবে না পশুর হাট বরিশালে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু, বেড়েই চলছে রোগী বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি বাসুদেব, সাধারণ সম্পাদক শিশির 
  • গাজীপুরে গার্মেন্টসে ভয়াবহ আগুন

    গাজীপুরে গার্মেন্টসে ভয়াবহ আগুন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গাজীপুরের চৌরাস্তায় একটি গার্মেন্টেসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।

    বুধবার (১৫ জুন) সকালের দিকে ওই পোশাক কারখানায় আগুন লাগার ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছুই জানা যায়নি।

    কারখানার সহকারি প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুর রহমান জানান, সকাল সাড়ে সাতটার দিকে বর্ষা সিনেমা হলের পাশে কারখানার ৭তলা ভবনের চতুর্থ তলার কাটিং সেকশনে আগুন লাগে। ওই তলায় ফেব্রিক্স, কাটিং ও ফিউজিং মেশিন সহ বিভিন্ন ধরনের মালামাল রয়েছে। মুহুর্তেই আগুন সেকশন জুড়ে ছড়িয়ে পড়লে তার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আগুনের খবরে সকল শ্রমিকরা ভবন ছেড়ে নিচে নেমে আসতে পেরেছে। এখনও কোন হতাহতের খবর পাওয়া যায়নি বলেও তিনি জানান।

    গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল হামিদ মিয়া জানান, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস এলাকার এ্যাপারেলস প্লাস কারখানার ভবনে কাটিং সেকশনে ধোঁয়া দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। তাৎক্ষণিক ভাবে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এখনো পর্যন্ত কোন হতাহতের খবর ও আগুন লাগার কারণ জানা যায়নি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ