ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ বরিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত জুলাই শহীদ দিবস উপলক্ষে আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্মরণসভা ও দোয়া  র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা
  • পাথরঘাটায় ৩৭ জেলে আটক, ট্রলার জব্দ

    পাথরঘাটায় ৩৭ জেলে আটক, ট্রলার জব্দ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বঙ্গোসাগরে ৬৫ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা অমান্য করে সাগর থেকে মাছ শিকার করে ঘাটে ফেরার পথে ৩ ট্রলারসহ ৩৭ জেলে আটক করেছে দক্ষিণ স্টেশন কোস্টগার্ড পাথরঘাটা। 

    রবিবার ভোর পাঁচটার দিকে পাথরঘাটা পৌরসভার বিষখালি ও বলেশ্বর ভারানি খাল থেকে আটক করে ট্রলার ও মাছসহ  জেলেদের পাথরঘাটা মৎস্য অফিসে হস্তান্তর করে দক্ষিণ স্টেশন কোস্টগার্ড।

     দক্ষিণ স্টেশন কোস্টগার্ড কমান্ডার লেফটেনেন্ট শাহরিয়ার জানান, নিয়মিত টহলের সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি গভীর সমুদ্রে মাছ শিকার করে পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে বিক্রির জন্য নিয়ে আসছে। 

     এমন সংবাদের ভিত্তিতে রাত একটা থেকে পাথরঘাটা পৌর শহরের ভারানি খালে আমরা অবস্থান করি। পরে ভোর পাঁচটার দিকে ট্রলার তিনটি যাওয়ার পথে তাদেরকে আটক করি। 

    পাথরঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু জানান, মৎস্য আইন অনুযায়ী ট্রলার ও জেলেদের মোবাইল কোর্টের মাধ্যমে সকাল দশটায় দিকে পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং জব্দ মাছগুলো খোলা ডাকে বিক্রি করা হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ