ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • দক্ষিণাঞ্চলের মানুষ সাড়ে ৩ ঘণ্টায় ঢাকা যাবে: আবুল হাসনাত আবদুল্লাহ

     দক্ষিণাঞ্চলের মানুষ সাড়ে ৩ ঘণ্টায় ঢাকা যাবে: আবুল হাসনাত আবদুল্লাহ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পদ্মা সেতুর উদ্বোধন উপলক্সে প্রধানমন্ত্রীর জনসভাস্থল মাদারীপুরের শিবচরের বাংলাবাজার ইলিয়াস আহমেদ চৌধুরী ঘাট পরিদর্শন করেছেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক জাতীয় কমিটির আহ্বায়ক আবুল হাসনাত আবদুল্লাহ। সোমবার দুপুরে সরেজমিনে পরিদর্শনকালে তিনি জনসভায় বরিশাল অঞ্চল থেকে এক লাখ মানুষের অংশগ্রহণের ঘোষণা দেন।

    আবুল হাসনাত আবদুল্লাহ সাংবাদিকদের বলেন, বরিশাল অঞ্চল থেকে  লক্ষাধিক মানুষ আমরা এ জনসভায় আসবো। পাথরঘাটা থেকে ভূরঘাটা পর্যন্ত এর আওতাভুক্ত। জনসভা সফল করতে মঙ্গলবার বেলায় ১১টায় আমরা বরিশাল বিভাগীয় সভার ডাক দিয়েছি। সেখানে জনপ্রতিনিধি ও দলীয় নেতৃবৃন্দ সিদ্ধান্ত নেবে কিভাবে এই জনসভায় আসা যায়।

    আবুল হাসনাত আবদুল্লাহ আরো বলেন, প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় নিজস্ব অর্থায়নে যে পদ্মা সেতু হবে এখন পর্যন্ত আমাদের কাছে স্বপ্নের মতো মনে হয়। আমরা দক্ষিণাঞ্চলের মানুষ মাত্র সাড়ে ৩ ঘণ্টায় ঢাকা যাবো। রাতে রওনা হয়ে ১২টার মধ্যে বাড়িতে যেয়ে ঘুমাতে পারব। এর চেয়ে বড় প্রাপ্য আর কী হতে পারে।

    তিনি আরো বলেন, ‘১৯৯৬ সাল থেকে আমাদের দক্ষিণাঞ্চলের অবহেলিত জনগোষ্ঠীর জন্য মাননীয় প্রধানমন্ত্রী সব কিছু করেছেন। পায়রা বন্দর, বিশ্ববিদ্যালয়, মেডিকেল বিশ্ববিদ্যালয়, ক্যান্টনমেন্ট, লেবুখালী সেতু, আ. রব সেরনিয়াবাত সেতুসহ সবই তিনি করে দিয়েছেন। বাকি ছিল পদ্মা সেতু সেটিও প্রধানমন্ত্রী উদ্বোধন করে দিচ্ছেন।’ এ সময় শিবচর উপজেলা পরিষদ চেয়ারম্যান আ. লতিফ মোল্লা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, ওসি মো. মিরাজ হোসেন, ভাইস চেয়ারম্যান বিএম আতাহার হোসেন বেপারি প্রমুখ উপস্থিত ছিলেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ