ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • দিনমজুরকে কুপিয়ে হত্যা

    দিনমজুরকে কুপিয়ে হত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নে হাসান শেখ নামের এক দিনমজুরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার সকালে পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের পূর্ব টোনা গ্রাম থেকে নিজ বসতঘর থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। 

    নিহত হাসান শেখ (৩৫) পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের পূর্ব টোনা গ্রামের মৃত ছোবাহান শেখের পুত্র। নিহতের মামা শামসুল হক জানান, রবিবার সকালে তার ভাগিনা হাসানের বাড়িতে স্থানীয় এক ডাব ব্যবসায়ী ডাব কিনতে আসে। 

    তখন হাসানকে তার ঘরের সামনে থেকে ডাকা-ডাকি করেও কোনো সাড়া পাওয়া যায়নি। পরে ঘরের জানালা দিয়ে দেখা যায় হাসান রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। তখন ডাব ব্যবসায়ী তার বাড়িতে গিয়ে হাসানের বিষয়টি জানায়। 

    হাসানের গলায়, বুকে, পিঠেসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত ছিলো। এ সময় তিনি স্থায়ী ইউপি চেয়ারম্যান, গ্রাম পুলিশকে বিষয়টি জানান। 

    পরে ঘটনাস্থলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। পিরোজপুর সদর থানার ওসি আ. জা. মো. মাসুদুজ্জামান জানান, ঘটনা শোনার পরপরই পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায়  জড়িতদের গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ এবং মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ