ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন সাজ্জাদ হোসেন  খেলনা থেকে শিশুর রক্তে মিশছে বিষাক্ত সীসা, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে বরিশালে প্রশিক্ষণ কর্মশালা  আগৈলঝাড়ায় ১২ একর সম্পত্তির উপর প্রবাসী উদ্যোক্তা তিন বন্ধুর খামার সাগরদীতে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার থামছে না বরিশাল-ঢাকা মহাসড়কে সড়ক দুর্ঘটনা দানবীর অমৃত লাল দে’র মৃত্যুবার্ষিকী পালিত কান ধরে উঠবসের পর মায়ের মরদেহ পেল ছেলে 'আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়' চিরকুট লিখে পুলিশ সদস্যের আত্মহত্যা খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ কারাগারে
  • উয়েফা নেশন্স লিগে সুইজারল্যান্ডের প্রথম জয়

    উয়েফা নেশন্স লিগে সুইজারল্যান্ডের প্রথম জয়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অবশেষে জয়ের দেখা পেলো সুইজারল্যান্ড। উয়েফা নেশন্স লিগে পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে ম্যাচ জিতে নেয় স্বাগতিকরা। যদিও সপ্তাহখানেক আগে এই সুইজারল্যান্ডকেই ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিলো ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল।

    রোনালদোর অনুপস্থিতিতে জেনেভায় রোববার (১২ জুন) রাতে ‘এ’ লিগের ২ নম্বর গ্রুপের ম্যাচটিতে সুইসদের হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেন হারিস সেফেরোভিচ। তবে দলে জয়ে অসমান্য অবদান রেখেছেন গোলবারে স্বাগতিকদের রক্ষণদেয়াল জোনাস ওমলিন।

    ম্যাচে বল দখল কিংবা আক্রমণ সবকিছুতেই আধিপত্য দেখিয়েছে পর্তুগাল। ম্যাচের ৫৮ শতাংশ সময় বল দখলে রেখেছিলো তারা। তাদের নেয়া ২০ শটের ৮টিই ছিলো গোলমুখে। বিপরীতে সুইসদের নেয়া ৫ শটের মাত্র ২টি ছিলো লক্ষ্য বরাবর।

    বল দখল ও আক্রমণে ৯০ মিনিট আধিপত্য দেখালেও সফরকারীরা মূলত ৫৫ সেকেন্ডের হোঁচটটাই কাটিয়ে উঠতে পারেনি। ম্যাচের সময় এক মিনিট থেকে মাত্র ৫ সেকেন্ড বাকি, তার আগেই পর্তুগালের জালে বল। ম্যাচের প্রথম আক্রমণেই গোলটি করেন সেফেরোভিচ।

    কার্ড জটিলতার কারণে এই ম্যাচে ছিলেন না পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তার অভাবই যেনো হারে হারে টের পেলো সান্তোসের শিষ্যরা। এর আগে প্রথম দেখায় সুইসদের ৪-০ গোলের ব্যবধানে হারিয়েছিলো পর্তুগাল। সে ম্যাচে দুই গোল করেছিলেন সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ক্রিস্টিয়ানো রোনালদো।

    এই হারে গ্রুপের শীর্ষস্থান হারিয়েছে পর্তুগাল। চার রাউন্ড শেষে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে তারা।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ