ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন সাজ্জাদ হোসেন  খেলনা থেকে শিশুর রক্তে মিশছে বিষাক্ত সীসা, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে বরিশালে প্রশিক্ষণ কর্মশালা  আগৈলঝাড়ায় ১২ একর সম্পত্তির উপর প্রবাসী উদ্যোক্তা তিন বন্ধুর খামার সাগরদীতে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার থামছে না বরিশাল-ঢাকা মহাসড়কে সড়ক দুর্ঘটনা দানবীর অমৃত লাল দে’র মৃত্যুবার্ষিকী পালিত কান ধরে উঠবসের পর মায়ের মরদেহ পেল ছেলে 'আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়' চিরকুট লিখে পুলিশ সদস্যের আত্মহত্যা খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ কারাগারে
  • ক্রিকেটার মাহমুদুল হাসান সাজু আর নেই

    ক্রিকেটার মাহমুদুল হাসান সাজু আর নেই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ক্যান্সারের কাছে হার মানলেন ৭০ দশকের জনপ্রিয় ক্রিকেটার মাহমুদুল হাসান সাজু। শনিবার রাজধানীতে শেষ নিশ্বাস ত্যাগ করেন সাবেক এই মিডিয়াম পেসার। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর।

    সাজুর মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একইসাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে সংস্থাটি।

    ভক্তদের কাছে সাজু গাব্বার সিং নামে পরিচিত ছিলেন। ছয় ফুটের ওপরে লম্বা সুঠামদেহী সাজুর মুখে গোঁফের কারণে গাব্বার সিং নামে ডাকতেন ভক্তরা।

    এই মিডিয়াম পেসার তার খেলোয়াড়ী জীবনে দেশের জার্সিতে কখনো খেলেননি। তবে তিনি ছিলেন ঢাকা লিগের অন্যতম পারফর্মার। মাঠ মাতিয়েছেন ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিংয়ের হয়ে।

    মাহমুদুল হাসান সাজুর মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং তার সাবেক ক্লাব মোহামেডান শোক প্রকাশ করেছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ