ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলের মৃত্যু এবার পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে অভিযুক্ত ইকবাল হায়দার ওএসডি  ছেলের মৃত্যুর কারণ জানেন না বাবা, মাঝেমধ্যে ‘আশঙ্কার’ কথা বলতেন তাহসিফ  বরিশাল নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 
  • পাকিস্তানের বিশাল জয়

    পাকিস্তানের বিশাল জয়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ওয়েস্ট ইন্ডিজকে ১২০ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে পাকিস্তান। আগে ব্যাটিং করে পাকিস্তান ৮ উইকেটে ২৭৫ রান করে। জবাবে ওয়েস্ট ইন্ডিজ নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৫৫ রানে গুটিয়ে যায়।  

    টস জিতে ব্যাটিং নেওয়া পাকিস্তানের শুরুটা ভালো হয়নি। ফখর জামান ১৭ রানে ফেরেন সাজঘরে। সপ্তম ওভারেই ক্রিজে হাজির হতে হয় বাবরকে। শুধু বাবর নন দুর্দান্ত ফর্মে আছেন ইমাম উল হকও। বাঁহাতি ওপেনারও এই ম্যাচে পঞ্চাশ ছুঁয়ে টানা ষষ্ঠ ফিফটির স্বাদ পেয়েছেন। তবে ৭২ রানে বাবরের সঙ্গে ভুল বোঝাবুঝিতে তার ইনিংসটি রান আউটে কাটা পড়ে। 

    বাবর সেঞ্চুরির পথে এগিয়ে যাচ্ছিলেন। ওয়ানডেতে টানা চার সেঞ্চুরির রেকর্ড হাতছানি দিচ্ছিল তাকে। কিন্তু ৭৭ রানে আকিল হোসনকে ফিরতি ক্যাচ দিয়ে সাজঘরে ফিরতে হয় তাকে। এরপর পাকিস্তানের ইনিংস তেমন বেগ পায়নি। রিজওয়ান ১৫, হারিস ৬, নওয়াজ ৩ রানে আউট হন। শেষ দিকে খুশদিল শাহ ও শাদাব খানের ২২ রানের দুটি ইনিংসে লড়াকু সংগ্রহ পায় পাকিস্তান। 

    লক্ষ্য তাড়ায় ওয়েস্ট ইন্ডিজের হয়ে কেউই ইনিংস লম্বা করতে পারেননি। কাইল মায়ার্স ৩৩, শামরাহ ব্রুকস ৪২ রান করেন। এর বাইরে তৃতীয় সর্বোচ্চ ২৫ রান করেন অধিনায়ক নিকোলাস পুরান। বল হাতে পাকিস্তানের সেরা মোহাম্মদ নওয়াজ। বাঁহাতি স্পিনার ১০ ওভারে ১৯ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার পান। এছাড়া ৩ উইকেট নেন মোহাম্মদ ওয়াসিম।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ