ঢাকা সোমবার, ১৮ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরগুনায় এজলাস কক্ষে আইনজীবীর ওপর জুতা নিক্ষেপের ঘটনা ভাইরাল পিরোজপুরে ‘শয়তানের নিশ্বাস’ চক্রের ফাঁদে নারী, স্বর্ণালঙ্কার লুট আলোচিত ডিডাব্লিউএফ নার্সিং কলেজের দুর্নীতি তদন্তের নির্দেশ আদালতের  নতুন পে-স্কেল কার্যকরের নীতিগত সিদ্ধান্ত, ১ জুলাই থেকে কার্যকর বরখাস্ত হলেন ববির শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক সেলিনা বরিশালে সড়কের পাশে বসবে না পশুর হাট বরিশালে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু, বেড়েই চলছে রোগী বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি বাসুদেব, সাধারণ সম্পাদক শিশির  দেশে উচ্চ রক্তচাপের রোগী আড়াই কোটি, নিয়ন্ত্রণে একগুচ্ছ পরামর্শ বরগুনায় জেলের বড়শিতে ধরা পড়ল ধূসর ডলফিন
  • রাজধানীতে পুলিশ সদস্য নিহতের ঘটনায় গ্রেপ্তার ২

    রাজধানীতে পুলিশ সদস্য নিহতের ঘটনায় গ্রেপ্তার ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলামোটরে ওয়েলকাম পরিবহনের যাত্রীবাহী বাসের চাপায় পুলিশ কনস্টেবল কোরবান আলী (৩৫) নিহতের ঘটনায় ঘাতক বাসটির চালক ও মালিককে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, বাস চালক মো. জাকির হোসেন ও মালিক মো. আলম।

    বিষয়টি নিশ্চিত করে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, শুক্রবার (১০ জুন) রাতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও সাভারে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

    তিনি আরও বলেন, গত সোমবার (৬ জুন) সকাল ১০টার দিকে রাজধানীর বাংলামোটরে ওয়েলকাম পরিবহনের যাত্রীবাহী বাসের চাপায় পুলিশ কনস্টেবল কোরবান আলীর মৃত্যু হয়। ঘটনার পরই বাসচালক পালিয়ে যায়। পরে ছায়া তদন্তে নামে র‍্যাব।

    এ বিষয়ে শনিবার (১১ জুন) সকালে কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ