ঢাকা সোমবার, ১৮ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরগুনায় এজলাস কক্ষে আইনজীবীর ওপর জুতা নিক্ষেপের ঘটনা ভাইরাল পিরোজপুরে ‘শয়তানের নিশ্বাস’ চক্রের ফাঁদে নারী, স্বর্ণালঙ্কার লুট আলোচিত ডিডাব্লিউএফ নার্সিং কলেজের দুর্নীতি তদন্তের নির্দেশ আদালতের  নতুন পে-স্কেল কার্যকরের নীতিগত সিদ্ধান্ত, ১ জুলাই থেকে কার্যকর বরখাস্ত হলেন ববির শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক সেলিনা বরিশালে সড়কের পাশে বসবে না পশুর হাট বরিশালে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু, বেড়েই চলছে রোগী বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি বাসুদেব, সাধারণ সম্পাদক শিশির  দেশে উচ্চ রক্তচাপের রোগী আড়াই কোটি, নিয়ন্ত্রণে একগুচ্ছ পরামর্শ বরগুনায় জেলের বড়শিতে ধরা পড়ল ধূসর ডলফিন
  • ট্রাকের ধাক্কায় শিশু নিহত

    ট্রাকের ধাক্কায় শিশু নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাদারীপুরে ট্রাকের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে বলে জানা গেছে। মৃত শিশুর নাম সিয়াম (১২)। শুক্রবার (১০ জুন) বিকেলে শহরের বটতলার তালুকদার এক্স-রে ক্লিনিকের সামনে এ দুর্ঘটনা ঘটে। সিয়াম শহরের রকেটবিড়ি এলাকার শাহআলম চাপরাশির ছেলে।

    স্থানীয়রা জানান, বাইসাইকেল নিয়ে বিকেলে ঘুরতে বের হয় সিয়াম। শহরের বটতলার তালুকদার এক্স-রে ক্লিনিকের সামনে গেলে পেছন থেকে পণ্যবোঝাই একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় সিয়াম।

    স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায় সিয়াম।

    মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, ট্রাকচাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ