ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন সাজ্জাদ হোসেন  খেলনা থেকে শিশুর রক্তে মিশছে বিষাক্ত সীসা, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে বরিশালে প্রশিক্ষণ কর্মশালা  আগৈলঝাড়ায় ১২ একর সম্পত্তির উপর প্রবাসী উদ্যোক্তা তিন বন্ধুর খামার সাগরদীতে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার থামছে না বরিশাল-ঢাকা মহাসড়কে সড়ক দুর্ঘটনা দানবীর অমৃত লাল দে’র মৃত্যুবার্ষিকী পালিত কান ধরে উঠবসের পর মায়ের মরদেহ পেল ছেলে 'আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়' চিরকুট লিখে পুলিশ সদস্যের আত্মহত্যা খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ কারাগারে
  • করোনা পজিটিভ নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন

    করোনা পজিটিভ নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নটিংহ্যামে সিরিজের দ্বিতীয় টেস্টে আজ শুক্রবার মাঠে নামছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। বাংলাদেশ সময় বিকেল ৪টায় প্রথম দিনের খেলা শুরু হবে। কিন্তু দ্বিতীয় টেস্টে মাঠে নামার আগে দুঃসংবাদ আসলো কিউই শিবিরে। করোনা পজিটিভ হয়েছেন অধিনায়ক কেন উইলিয়ামসন। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

    বৃহস্পতিবার করা র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টের ফল পজিটিভ আসে উইলিয়ামসনের। মৃদু কিছু উপসর্গ দেখা দেয়ায় তার কভিড টেস্ট করানো হয়েছিল। পরীক্ষায় পজিটিভ হন তিনি। ফলে প্রথম টেস্ট হেরে পিছিয়ে থাকা নিউজল্যান্ড দ্বিতীয় টেস্টে পাচ্ছে না দলের অধিনায়ক ও সেরা ব্যাটারকে। তাই সিরিজের দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক টম লাথাম।

    দলের বাকি সদস্যরা নেগেটিভ হয়েছেন। আপাতত উইলিয়ামসনকে পাঁচ দিনের কোয়ারেন্টিনে থাকা লাগবে। এরপর কভিড নেগেটিভ হওয়া সাপেক্ষে হেলথ প্রটোকল মেনে তাকে দলের সঙ্গে যোগ দেয়ার অনুমতি দেয়া হবে। উইলিয়ামসনের বদলি হিসেবে দলে ডাক পড়েছে হামিশ রাথারফোর্ডের। তিন টেস্টের সিরিজে প্রথমটিতে ৫ উইকেটে হেরেছে নিউজিল্যান্ড।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ