ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • চুকনগরে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান

    চুকনগরে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    খুলনা-সাতক্ষীরা মহাসড়কে সুশৃঙ্খল, দুর্ঘটনা শূন্য মহাসড়ক উপহার দেওয়ার লক্ষ্যে ও থ্রি-হুইলার, জাতীয় অবৈধ যানবাহন চলাচল বন্ধ করতে আজ সকাল থেকে বিকেল পর্যন্ত চুকনগর  ট্রাফিক পুলিশ বক্স সংলগ্ন, চুকনগর বাসষ্টান্ড চত্তরে  খর্ণিয়া হাইওয়ে থানা পুলিশ চেকপোষ্টের মাধ্যমে অভিযান পরিচালনা করেন। 

    খুলনা সাতক্ষীরা মহাসড়কের বিভিন্ন স্থানে অবৈধ যানবাহনের বিরুদ্ধে পরিচালিত অভিযানে খর্ণিয়া  হাইওয়ে পুলিশের দেওয়া তথ্য মতে গত ১০ মাসে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুসারে, ১৯৬৮ মামলায়  ৬০ লক্ষাধিক টাকা জরিমানার আদায় করা হয়েছে।

    খর্ণিয়া হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মেহেদী হাসান'র  নেতৃত্বে একদল পুলিশ এই অভিযান পরিচালনা করেন। এ সময় বেশ কিছু যানবাহনে বৈধ কাগজপত্র না থাকায় তাদেরকে বিভিন্ন ধারায় মামলা ও কয়েকটি যানবাহন আটক করেন। এ সময় তাঁর সাথে আরো উপস্থিত ছিলেন, (এ এস আই) মো. শহিদুল ইসলাম সহ বিভিন্ন পুলিশ সদস্যবৃন্দ।

    খর্ণিয়া  হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মেহেদী হাসান  বলেন, ‘পুলিশ সুপারের নির্দেশনায়, প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত মহাসড়কে এ সকল নিষিদ্ধ পরিবহনের বিরুদ্ধে, যানবাহন আটকের নিয়মিত অভিযান পরিচালনা করছি।আটককৃত থ্রি-হুইলারের বিরুদ্ধে ডাম্পিং ও প্রসিকিউশন দাখিল করে জরিমানা করা হচ্ছে। মহাসড়কের শৃঙ্খলা নিশ্চিত করার লক্ষ্যে ভবিষ্যৎ দিন গুলো তে অভিযানে অব্যাহত থাকবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ