ঢাকা সোমবার, ১৮ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • পিরোজপুরে ‘শয়তানের নিশ্বাস’ চক্রের ফাঁদে নারী, স্বর্ণালঙ্কার লুট আলোচিত ডিডাব্লিউএফ নার্সিং কলেজের দুর্নীতি তদন্তের নির্দেশ আদালতের  নতুন পে-স্কেল কার্যকরের নীতিগত সিদ্ধান্ত, ১ জুলাই থেকে কার্যকর বরখাস্ত হলেন ববির শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক সেলিনা বরিশালে সড়কের পাশে বসবে না পশুর হাট বরিশালে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু, বেড়েই চলছে রোগী বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি বাসুদেব, সাধারণ সম্পাদক শিশির  দেশে উচ্চ রক্তচাপের রোগী আড়াই কোটি, নিয়ন্ত্রণে একগুচ্ছ পরামর্শ বরগুনায় জেলের বড়শিতে ধরা পড়ল ধূসর ডলফিন বরিশাল মহানগর ছাত্রদলের আহ্বায়ক তাসনিমের বাবার ইন্তেকাল
  • অধিকারকর্মী মিজানকে তুলে নেয়ার অভিযোগ

    অধিকারকর্মী মিজানকে তুলে নেয়ার অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নাগরিক অধিকারকর্মী মিজানুর রহমানকে রাজধানীর জুরাইন থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে তুলে নিয়ে যাওয়া অভিযোগ করেছেন তার স্ত্রী।

    তার স্ত্রী ও বন্ধুর দাবি, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জুরাইন এলাকার একটি মার্কেটের সামনে থেকে মিজানুরকে পুলিশ তুলে নিয়ে যায়।

    স্ত্রী শামিম হাসেম খুকি জানান, তাদের মেয়ে পূর্ণতা হাসিনাকে ফোন করে আটক করে নিয়ে যাওয়ার বিষয়টি জানিয়েছেন মিজানুর রহমান।

    উল্লেখ্য, মিজানুর বেশ কয়েক বছর ধরে বিভিন্ন নাগরিক আন্দোলনের সঙ্গে যুক্ত। গত মঙ্গলবার জুরাইনে ট্রাফিক পুলিশের সার্জেন্টসহ পুলিশের তিন সদস্যের ওপর হামলার ঘটনায় তিনি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছিলেন। উল্টো দিক থেকে আসা মোটরসাইকেল-আরোহী এক দম্পতিকে সিগন্যালে আটকানোর ঘটনাকে কেন্দ্র করে ওই হামলার ঘটনা ঘটে।

    মিজানুরকে নিয়ে যাওয়ার বিষয়টি শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল আলম প্রথমে অস্বীকার করলেও পরে তিনি গণমাধ্যমকে বলেন, মামলাটি তদন্ত করছে ডিবি। মিজানুরকে ডিবি আটক করেছে।

    তবে মিজানুরকে আটকের বিষয়টি অস্বীকার করেছেন ডিবির ওয়ারী বিভাগের উপকমিশনার আশরাফ হোসেন। তিনি গণমাধ্যমকে বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় আমরা বেশ কয়েকজনকে আটক করেছি। তবে এই তালিকায় মিজানুর নামের কেউ নেই।

    অবশ্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) হাফিজ আল আসাদ বলেন, মিজানুরকে গ্রেপ্তার করা হয়নি। জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে নিয়ে আসা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ