ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস আগৈলঝাড়া থানায় হামলা মামলার আসামি ঢাকায় ডিবির হাতে গ্রেফতার মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর শিক্ষাভবনে তালাবদ্ধ ব্যারিকেড, সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশের সব মাদরাসায় ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশ বায়ুদূষণে বছরে ৮৮ হাজারের বেশি মানুষ মারা যান : জাবির গবেষণা
  • মোংলা পৌরসভায় বঙ্গবন্ধুর ম্যুরাল চিত্র স্থাপন

    মোংলা পৌরসভায় বঙ্গবন্ধুর ম্যুরাল চিত্র স্থাপন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মোংলা পোর্ট পৌরসভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল চিত্র উদ্বোধন করা হয়েছে। 

    বুধবার (৮ জুন) দুপুরে মোংলা পোর্ট পৌরসভা কার্যালয়ে (পৌর মার্কেট কাম কমিউনিটি সেন্টারে) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর এ ম্যুরাল চিত্রের উদ্বোধন করেন মোংলা পোর্ট পৌরসভার মেয়র ও পৌর আ'লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান। 

    মুর‌্যাল চিত্র উদ্বোধন করে জাতির পিতার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।

    মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান বলেন, ‘আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার স্মৃতি অম্লান ও শ্রদ্ধা জানাতেই পৌরসভায় বঙ্গবন্ধুর ম্যুরাল চিত্র স্থাপন করা হয়েছে।’

    তিনি আরো বলেন, 'মোংলা পৌরসভাকে আমরা বসবাসযোগ্য একটি অধুনিক, পরিচ্ছন্ন ও মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলবো। এ জন্য যা যা করা দরকার তা অমরা করবো।’

    খুব শিগ্রহী মোংলা পোর্ট পৌরসভায় জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতির বৃহত্তম ম্যুরাল উদ্বোধন করা হবে। যে ম্যুরালটি হবে মোংলার মধ্যে সর্ববৃহৎ, অত্যাধুনিক প্রযুক্তির ও সবচেয়ে সুন্দর, দৃষ্টিনন্দন ডিজাইনের।

    এ সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মো. কবির হোসেন শেখ, মো. শরিফুল ইসলাম, মো. আল আমিন গাজী, মেয়র'র ব্যক্তিগত সহকারী ফাহিম হাসান অন্তর, মোংলা পোর্ট পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ সাংবাদিকবৃন্দ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ