ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • কলেজছাত্রী ধর্ষণ মামলায় পিবিআই কর্মকর্তা কারাগারে

    কলেজছাত্রী ধর্ষণ মামলায় পিবিআই কর্মকর্তা কারাগারে
    অভিযুক্ত পিবিআই পরিদর্শক মঞ্জুরুল হাসান মাসুদ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    খুলনায় কলেজছাত্রী ধর্ষণ মামলার অভিযুক্ত পিবিআই পরিদর্শক মঞ্জুরুল হাসান মাসুদকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। বুধবার (৮ জুন) দুপুরে খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক মোসা. দিলরুবা সুলতানা জামিন না-মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী অলোকা নন্দ দাস তথ্য নিশ্চিত করেছেন।

    এর আগে মাসুদ গত ২৬ মে উচ্চ আদালত থেকে এ মামলায় দুই সপ্তাহের অন্তবর্তী জামিন নেয়। জামিনের মেয়াদ শেষ হলে নিম্ন আদালতে আত্মসমর্পণ করে পুনরায় জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়।

    জানা যায়, ফেসবুক সংক্রান্ত সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে গত ১৫ মে মাসুদ ওই কলেজছাত্রীকে ছোট মির্জাপুরের একটি অফিসকক্ষে ধর্ষণ করে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে হাসপাতালে মামলা করেন। মামলা নং ১৫ (তাং ১৫/০৫/২২)। এরপর থেকে মাসুদ পিবিআই, খুলনার কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ