ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • বাগেরহাটে ২২২ বস্তা চাল জব্দ

    বাগেরহাটে ২২২ বস্তা চাল জব্দ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি বাজারের মক্কা অটো রাইস মিলসের গোডাউন থেকে সরকারি বস্তায় রাখা ২২২ বস্তা চাল জব্দ করা হয়েছে। মঙ্গলবার (০৭ জুন) বিকেলে বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি বাজারে অভিযান চালিয়ে জেলা প্রশাসনের সহকারী কমিশনার মারজানা আক্তার ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিসেবে এই চাল জব্দের আদেশ দেন।

    এসময় অবৈধভাবে লাইসেন্সবিহীন চাল ব্যবসা পরিচালনা করার অপরাধে মিল মালিক মোহাম্মাদ আলীর জামাতা ও মিলের তত্ত্বাবধায়ক আল মামুনকে ৩০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। জব্দ চালগুলো জেলা খাদ্যগুদামে পাঠানো হয়েছে।  

    এছাড়া চালের মূল মালিক রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়নের সরকারি ডিলার মো. মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে নিয়মিত মামলার আদেশ দিয়েছে এই আদালত। এর আগেও সরকারি চাল আবৈধভাবে সংরক্ষণের অপরাধে আটক হয়েছিলেন মোস্তাফিজুর রহমান।

    অভিযানের সময় বাগেরহাট জেলা খাদ্য নিয়ন্ত্রক এম এম তাহসিনুল হক, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনতোষ মজুমদার উপস্থিত ছিলেন।

    ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার মারজানা আক্তার বলেন, সরকারি বস্তায় চাল ভরে কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে মক্কা অটো রাইস মিলসের গোডাউনে মজুদ করা হয়েছিল। চালগুলো জেলা খাদ্যগুদামে পাঠানো হয়েছে। এছাড়া মিলের তত্ত্বাবধায়ক আল মামুনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ