ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • বিদ্যুৎস্পর্শে কাঠমিস্ত্রীর মৃত্যু

    বিদ্যুৎস্পর্শে কাঠমিস্ত্রীর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের নাজিরপুর উপজেলায় বিদ্যুৎস্পর্শ হয়ে অনুপ কুমার দেউরি (৩৫) নামে এক কাঠমিস্ত্রীর মৃত্যু হয়েছেন। শনিবার সকালে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের দীঘিরজান গ্রামে এ ঘটনা ঘটে। 

    নিহত অনুপ কুমার উপজেলার দেউরি গ্রামের মৃত নরেন্দ্র নাথ দেউরির ছেলে। প্রত্যক্ষদর্শী স্থানীয় সুশান্ত মিস্ত্রীর স্ত্রী শিখা বলেন, প্রতিদিনের ন্যায় শনিবার সকাল সাড়ে ৮টার দিকে অনুপ কুমার দেউরি কাজ করতে আমাদের বাসায় আসেন। 

    এসময় কাঠ সাচতে ঘর থেকে বিদ্যুতের লাইনের জন্য তার টানতে গিয়ে বিদ্যুৎস্পর্শে আহত হন তিনি। স্থানীয়রা  অনুপ কুমারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. অশেষ প্রতীম রায় জানান, অনুপ কুমারকে মৃত্যু অবস্থায় হাসপাতালে আনা হয়েছিলো।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ