ঢাকা সোমবার, ১৮ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • আলোচিত ডিডাব্লিউএফ নার্সিং কলেজের দুর্নীতি তদন্তের নির্দেশ আদালতের  নতুন পে-স্কেল কার্যকরের নীতিগত সিদ্ধান্ত, ১ জুলাই থেকে কার্যকর বরখাস্ত হলেন ববির শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক সেলিনা বরিশালে সড়কের পাশে বসবে না পশুর হাট বরিশালে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু, বেড়েই চলছে রোগী বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি বাসুদেব, সাধারণ সম্পাদক শিশির  দেশে উচ্চ রক্তচাপের রোগী আড়াই কোটি, নিয়ন্ত্রণে একগুচ্ছ পরামর্শ বরগুনায় জেলের বড়শিতে ধরা পড়ল ধূসর ডলফিন বরিশাল মহানগর ছাত্রদলের আহ্বায়ক তাসনিমের বাবার ইন্তেকাল ফেসবুকে এমপিকে নিয়ে কটূক্তির অভিযোগে নিলয় পারভেজ গ্রেফতার
  • ধর্ষণচেষ্টার অভিযোগে কবিরাজ গ্রেফতার

    ধর্ষণচেষ্টার অভিযোগে কবিরাজ গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাভারে একটি মাদ্রাসার চার শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক ভণ্ড কবিরাজকে গ্রেফতার করেছে পুলিশ। রাতে উপজেলার সদর ইউনিয়নের দেওগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করে সাভার মডেল থানা পুলিশ। 

    পুলিশ জানায়, গতকাল বিভিন্ন সময়ে দেওগাঁও এলাকার দারুস সালাম মাদ্রাসার চার শিশু শিক্ষার্থীকে একটি বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে ভণ্ড কবিরাজ জয়নাল আবেদিন (৭০)। পরে ভুক্তভোগী শিশুরা রাতে যার যার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের ধর্ষণের চেষ্টার বিষয়টি খুলে বললে রাতেই এক শিশুর পরিবার ভণ্ড কবিরাজ জয়নাল আবেদিনকে প্রধান আসামি করে সাভার মডেল থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে পুলিশ দেওগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

    গ্রেফতারকৃত ওই বৃদ্ধও ৩ ছেলে ৪ মেয়ে এবং ৮/৯জন নাতি-নাতনি রয়েছে। তার এক নাতি সাকিব ধর্ষণ মামলায় গ্রেফতার হয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছে।

    এবিষয়ে সাভার মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলাম বলেন, ধর্ষণের চেষ্টার অভিযোগের মামলায় বৃদ্ধকে আদালতে প্রেরণ করা হয়েছে সকালে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ