ঢাকা সোমবার, ১৮ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • আলোচিত ডিডাব্লিউএফ নার্সিং কলেজের দুর্নীতি তদন্তের নির্দেশ আদালতের  নতুন পে-স্কেল কার্যকরের নীতিগত সিদ্ধান্ত, ১ জুলাই থেকে কার্যকর বরখাস্ত হলেন ববির শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক সেলিনা বরিশালে সড়কের পাশে বসবে না পশুর হাট বরিশালে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু, বেড়েই চলছে রোগী বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি বাসুদেব, সাধারণ সম্পাদক শিশির  দেশে উচ্চ রক্তচাপের রোগী আড়াই কোটি, নিয়ন্ত্রণে একগুচ্ছ পরামর্শ বরগুনায় জেলের বড়শিতে ধরা পড়ল ধূসর ডলফিন বরিশাল মহানগর ছাত্রদলের আহ্বায়ক তাসনিমের বাবার ইন্তেকাল ফেসবুকে এমপিকে নিয়ে কটূক্তির অভিযোগে নিলয় পারভেজ গ্রেফতার
  • ডিবি পরিচয়ধারী চার ডাকাত আটক

    ডিবি পরিচয়ধারী চার ডাকাত আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত চক্রের চার সদস্যকে আটক করেছে পুলিশ। সোমবার (৬ জুন) সন্ধ্যায় যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

    আটকরা হলেন- মো. সবুজ, মো. কেরামত আলী, মো. আতিক ও মো. বাবু।  

    মাজহারুল ইসলাম জানান, রোববার (৫ জুন) বিকেলে যাত্রাবাড়ী থানার রায়েরবাগের টোটাল সিএনজি পাম্পের সামনে ডিবি পরিচয়ে প্রাইভেটকারযোগে ডাকাতির করার জন্য একটি দল অবস্থান করছিল। খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করে প্রাইভেটকারসহ চারজনকে আটক করা হয়। পরে প্রাইভেটকার তল্লাশি করে দুটি ডিবির জ্যাকেট, একটি পিস্তলের কভার, এক জোড়া হ্যান্ডকাফ, একটি ওয়াকিটকি সেট, ডাকাতির কাজে ব্যবহৃত ছয়টি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

    আটকদের নামে যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় চার আসামিকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ