ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • ডায়াবেটিস রোগীরাও এসব মিষ্টি খেতে পারবে

    ডায়াবেটিস রোগীরাও এসব মিষ্টি খেতে পারবে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অনেক ডায়াবেটিস রোগীকে দেখা যায়, মিষ্টির লোভ সামলাতে পারেন না। কেউ কেউ লুকিয়ে লুকিয়ে মিষ্টি খেয়ে থাকেন। এ ক্ষেত্রে মিষ্টির পরিমাণ বেশি হয়ে গেলে বিপদের আশঙ্কা থাকে। তবে কিছু মিষ্টি আছে, যা ডায়াবেটিস রোগীদের জন্য অপেক্ষাকৃত নিরাপদ, স্বাস্থ্যের পক্ষেও অনেক ভালো।

    ১. চিয়া পুডিং: ডায়াবেটিস রোগীদের খাদ্যতালিকায় চিয়া পুডিং একটি দারুণ জিনিস হতে পারে। চিয়া বীজ অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ। এটি হৃদ্‌রোগের ঝুঁকি কমায়। তা ছাড়াও চিয়া পুডিংয়ে থাকে প্রোটিন, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, আয়রন, ফাইবার, পটাশিয়ামের মতো বিভিন্ন পুষ্টিগত উপাদান।

    ২. ডার্ক চকলেট: ডার্ক চকলেটের গ্লাইসেমিক সূচক খুব বেশি নয়। তাই পরিমিত পরিমাণে খেলে ডার্ক চকলেট ডায়াবেটিস রোগীদের জন্য বেশ নিরাপদ। পাশাপাশি, ডার্ক চকলেটে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট, জিঙ্ক, ম্যাগনেশিয়াম ও পটাশিয়ামের মতো উপাদান।

    ৩. নাশপাতি: ডায়াবেটিসের রোগীরা সব ফল খেতে পারেন না। যে যে ফল ডায়াবেটিস রোগীরা খেতে পারেন, তার মধ্যে অন্যতম এটি। নাশপাতির গুণ বহুমুখী এবং বিভিন্ন ডেজার্টের সঙ্গেও এই ফল পরিবেশন করা যেতে পারে। পিনাট বাটার, ডার্ক চকলেট, দই ইত্যাদির সঙ্গে খাওয়া যেতে পারে নাশপাতি।

    তবে মনে রাখবেন সবার শরীর সমান নয়। ডায়াবেটিসের মাত্রা ও ধরনও সমান নয়। তাই যেকোনো ধরনের মিষ্টি খাওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ