ঢাকা সোমবার, ১৮ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • আলোচিত ডিডাব্লিউএফ নার্সিং কলেজের দুর্নীতি তদন্তের নির্দেশ আদালতের  নতুন পে-স্কেল কার্যকরের নীতিগত সিদ্ধান্ত, ১ জুলাই থেকে কার্যকর বরখাস্ত হলেন ববির শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক সেলিনা বরিশালে সড়কের পাশে বসবে না পশুর হাট বরিশালে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু, বেড়েই চলছে রোগী বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি বাসুদেব, সাধারণ সম্পাদক শিশির  দেশে উচ্চ রক্তচাপের রোগী আড়াই কোটি, নিয়ন্ত্রণে একগুচ্ছ পরামর্শ বরগুনায় জেলের বড়শিতে ধরা পড়ল ধূসর ডলফিন বরিশাল মহানগর ছাত্রদলের আহ্বায়ক তাসনিমের বাবার ইন্তেকাল ফেসবুকে এমপিকে নিয়ে কটূক্তির অভিযোগে নিলয় পারভেজ গ্রেফতার
  • পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

    পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর মিরপুর ১০ নম্বরের সড়ক অবরোধ করে রেখেছেন পোশাক শ্রমিকরা। এতে সকালে দুর্ভোগ পোহাতে হচ্ছে অফিসগামীদের যাত্রীদের।

    তবে কি কারণে তারা সড়ক অবরোধ করেছেন তারা তা প্রাথমিকভাবে জানা যায়নি। এদিকে ঘটনাস্থলের পাশেই পুলিশের জলকামান নিয়ে প্রস্তুত থাকতে দেখা গেছে।

    এর আগে শনিবার বিকেল তিনটার পরে বেতন ভাতা বাড়ানোর দাবিতে সড়ক অবরোধ করেন পোশাক শ্রমিকরা। সেসময় সড়ক অবরোধে অংশ নিয়েছিলেন মৌসুমী গার্মেন্টস, তামান্না গার্মেন্টস, হামিমসহ আরও পাঁচ সাতটা গার্মেন্টসের শ্রমিকরা। সেসময় দাবি না মানা পর্যন্ত তারা এই অবরোধ চালিয়ে যাবেন বলে জানিয়ে ছিলেন তামান্না গার্মেন্টসের সালমা খাতুন।

    অবরোধের বিষয়ে সালমা খাতুন বলেছিলেন, আমরা বহুবার অফিসের স্যারদের অনেক ভাবে বুঝিয়েছি- চাল, ডাল, তেলের দাম ও ঘরভাড়া বেড়ে যাওয়ায় আমরা পরিবার নিয়ে চলতে পারছি না। আমাদের বেতন কিছু বাড়িয়ে দেয়া হোক। কিন্তু তারা আমাদের কথা মানতে রাজি না। ন্যায্য পাওনা না পাওয়ার কারণে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি।

    তিনি আরও বলেছিলেন, এর আগেও একদিন রাস্তায় নেমেছিলাম। সেদিন আমাদের আশ্বাস দেয়া হয়েছিলো, কিন্তু আজও পর্যন্ত কাজ হয়নি। তাই আবার এই এলাকার সব গার্মেন্টসের শ্রমিক একসঙ্গে রাস্তায় নামতে বাধ্য হয়েছি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ