ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল ঝালকাঠিতে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, উচ্চ ঝুঁকিতে ৭ এলাকা দল থেকে বহিষ্কার হলেন এমপি নজরুল, আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি
  • স্বরূপকাঠিতে আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ

    স্বরূপকাঠিতে আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে স্বরূপকাঠিতে আওয়ামী লীগ ও অংগ সংগঠন বিক্ষোভ মিছিল করেছে । 

    শনিবার সকালে বিভিন্ন এলাকার আওয়ামীলীগ, যুবলীগ, মহিলা লীগ, ছাত্রলীগ,আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কৃষক লীগ, যুব মহিলা লীগসহ অন্যান্য সগঠনের নেতা কর্মীরা বাস ষ্ট্যান্ড মোড়ে জড়ো হয়। সেখান থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জগন্নাথকাঠি বন্দরস্ত পৌর সভা চত্তরে সমাবেশ করে। 

    উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে এসময় বক্তৃতা করেন, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, উপজেলা আওয়ামীলীগের সম্পাদক এস এম ফুয়াদ, সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মো. সহিদুল আহসান, যুগ্ম সম্পাদক পৌর মেয়র মো. গোলাম কবির, আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম সিকদার, সাবেক কমান্ডার কাজী সাখাওয়াত হোসেন প্রমুখ। 

    এসময় বক্তারা বলেন বিএনপি জামায়াত চক্র আন্দোলনের নামে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। তারা দক্ষিনাঞ্চলের মানুষের প্রানের পদ্মা সেতা উদ্বোধনকে বাধাগ্রস্থ করতে চায়। তারা ৭৫ এর হাতিয়ার গর্জে ওঠার কথা বলার ঔদ্যত্ত দেখাচ্ছে। 

    বক্তারা বলেন, প্রকারান্তরে বিএনপি স্বীকার করেছে ৭৫ এ ১৫ আগষ্ট তাদের নেতা জিয়াউর রহমানের নেতৃত্বেই বঙ্গবন্ধুকে হত্যা করেছে। সকল নেতা কর্মীকে ঐক্য বদ্ধ হয়ে ওইসব অর্বাচিনদের সমুচিত জবাব দেওয়ার আহ্বান জানান।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ