ঢাকা রবিবার, ০৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু
  • ‘উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আ’লীগকে আবারও ক্ষমতায় আনতে  হবে’

    ‘উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আ’লীগকে আবারও ক্ষমতায় আনতে  হবে’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম এমপি বলেছেন, শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আ’লীগকে আবারও দেশের শাসন ক্ষমতায় আনতে আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিতে হবে। কেননা গত  ৪০  বছরের দেশের যে উন্নয়ন হয়েছে তার  ৮০ ভাগ হয়েছে শেখ হাসিনার সরকারের সময়ে। দেশের নিজস্ব টাকায় আজ পদ্ম সেতু নির্মান করা হয়েছে। দেশের  প্রতিটি গ্রামে আজ  মাছ-মাংস চাষ হচ্ছে। আজ গ্রামেরও যে কোন পরিবার ইচ্ছা করলেই যে কোন সময় মাংস খেতে পারেন। কেননা তাদের ঘরের ফ্রীজে বা বাড়িতে চাষ করা হাঁস-মুরগীর মাংস রয়েছে। 

    শনিবার (৪জুন) পিরোজপুরের নাজিরপুরে  ‘দেশীয় প্রজাতির মাছ ও শামুক  সংরক্ষন ও উন্নয়ন প্রকল্প’ এর আওতায় উপজেলা পর্যায়ে উদ্ধুদ্ধকরন সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য কালে তিনি এ কথা বলেন।   ওই দিন সকালে নাজিরপুর উপজেলা কৃষি প্রশিক্ষন হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ আল সাদীদের সভাপতিত্বে ও যুবলীগ নেতা এস.এম রোকনুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠিত ওই সভায় বক্তব্য রাখেন  প্রকল্পের বরিশাল বিভাগীয় উপ পরিচালক আনিছুর রহমান, উপজেলা চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালদার প্রমুখ। 

    এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক এসএম আশিকুর রহমান, প্রাণিসম্পদের বরিশাল বিভাগীয় পরিচালক ডাক্তার মো. আব্দুস সবুর, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান শাহারিয়ার ফেরদাউস  রুনা, উপজেলা পুজা পরিষদের ও স্বেচ্ছা সেবকলীগের সভাপতি তুহিন হালদার তিমির, ইউপি চেয়ারম্যান মো. জাহিদুর রহমান বিলু, খালিদ হোসেন সজল প্রমুখ।  পরে মন্ত্রী জেলেদের  বিকল্প কর্ম সংস্থান হিসাবে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে  ৪৫জন জেলেকে  ১৫টি   গাভী, ৬০ ছাগল, মাছের পোনা বিতরন করা হয়। এ সময় মন্ত্রী আরো বলেন, ‘দেশীয় প্রজাতির মাছ রক্ষা করতে আমাদের মা মাছ বা পোনা মাছ রক্ষা  করতে হবে। আর এ মাছ রক্ষা করতে জমিতে  কিটনাশক প্রয়োগ থেকে এড়িয়ে চলেেত হবে’।  
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ