ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • দেশীয় টিকা উৎপাদনে সরকারের সহায়তা নেই : জি এম কাদের

    দেশীয় টিকা উৎপাদনে সরকারের সহায়তা নেই : জি এম কাদের
    গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের)
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতীয় পার্টি চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের দেশীয় টিকা উৎপাদনে সহায়তা করার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন। শুক্রবার (২১ মে) এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।

    বিবৃতিতে জি এম কাদের বলেন, বিদেশি টিকা আমদানি ও উৎপাদনে ব্যাপক উৎসাহ থাকলেও দেশীয় টিকা উৎপাদনে সহায়তা নেই সরকারের। আর এ কারণেই ৩ মাস পার হলেও দেশে তৈরি করোনা টিকা বঙ্গভ্যাক্স ট্রায়ালের অনুমতি পাচ্ছে না।

    বিবৃতিতে তিনি বলেন, ১৯৮২ সালে হুসেইন মুহম্মদ এরশাদ ওষুধ নীতি প্রণয়ন করেছিলেন। তখন চাহিদার মাত্র ১৬ ভাগ ওষুধ দেশে তৈরি হতো। এখন এই নতুন ওষুধ নীতির কারণে দেশে উৎপাদিত ওষুধ অভ্যন্তরীণ চাহিদার প্রায় ৯৭ ভাগ মিটিয়ে বিশ্বেও শতাধিক দেশে রপ্তানি হচ্ছে। বাংলাদেশেই প্রতিষ্ঠিত হয়েছে বিশ্বমানের অনেক ওষুধ কম্পানি। গত বছর বিশ্বসেরা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি বাংলাদেশের গ্লোব বায়োটেক করোনা টিকা বঙ্গভ্যাক্স উৎপাদন করে।

    ইতোমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা বঙ্গভ্যাক্সকে করোনা প্রতিরোধে তালিকাভুক্ত করেছে উল্লেখ করে তিনি বলেন, ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য টিকা উৎপাদনে অনুমতি দিয়েছে বাংলাদেশ ঔষধ প্রশাসন। কিন্তু বাংলাদেশ মেডিক্যাল রিচার্স কাউন্সিলের তরফ থেকে অনুমোদন না পাওয়ায় উৎপাদন করা সম্ভব হচ্ছে না। বঙ্গভ্যাক্স সফল হলে টিকা সংকটকালে দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা সম্ভব হবে। তাই বঙ্গভ্যাক্স এর ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমতি দেওয়া জরুরি বলে বিবৃতিতে তিনি উল্লেখ করেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ