ঢাকা সোমবার, ১৮ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • আলোচিত ডিডাব্লিউএফ নার্সিং কলেজের দুর্নীতি তদন্তের নির্দেশ আদালতের  নতুন পে-স্কেল কার্যকরের নীতিগত সিদ্ধান্ত, ১ জুলাই থেকে কার্যকর বরখাস্ত হলেন ববির শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক সেলিনা বরিশালে সড়কের পাশে বসবে না পশুর হাট বরিশালে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু, বেড়েই চলছে রোগী বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি বাসুদেব, সাধারণ সম্পাদক শিশির  দেশে উচ্চ রক্তচাপের রোগী আড়াই কোটি, নিয়ন্ত্রণে একগুচ্ছ পরামর্শ বরগুনায় জেলের বড়শিতে ধরা পড়ল ধূসর ডলফিন বরিশাল মহানগর ছাত্রদলের আহ্বায়ক তাসনিমের বাবার ইন্তেকাল ফেসবুকে এমপিকে নিয়ে কটূক্তির অভিযোগে নিলয় পারভেজ গ্রেফতার
  • পরকীয়ায় জড়িয়ে স্বামীকে হত্যা করলেন স্ত্রী!

    পরকীয়ায় জড়িয়ে স্বামীকে হত্যা করলেন স্ত্রী!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাদারীপুরে পরকীয়ার জেরে স্বামীকে ডেকে নিয়ে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে।

    মঙ্গলবার রাত ১১টার দিকে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের করদী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রুহুল তালুকদার (২৬) একই ইউনিয়নের ছয়না গ্রামের বাসিন্দা।

    পরিবার সূত্রে জানা যায়, ৮ বছর আগে প্রেমের সম্পর্ক থেকে রাহুল তালুকদারের সঙ্গে বিয়ে হয় করদী গ্রামের পাখি আক্তারের। বিয়ের পর থেকে স্ত্রী মোবাইল ফোনের মাধ্যমে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এ নিয়ে এলাকায় বেশ কয়েকবার মীমাংসা চেষ্টা করলেও ব্যর্থ হন মাতুব্বররা। মাসখানেক আগে স্বামীর সঙ্গে ঝগড়া করে বাবারবাড়ি চলে যান পাখি। গতকাল রাতে মোবাইল ফোনে রাহুলকে তার শ্বশুরবাড়ি ডেকে নেওয়া হয়। পরে শ্বসরোধে হত্যা অভিযোগ ওঠে স্ত্রী ও তার বাবারবাড়ির লোকজনের বিরুদ্ধে। এটি আত্মহত্যা বলে চালিয়ে দিতে লাশ হাসপাতালে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা। এ ঘটনায় কঠোর শাস্তি দাবি করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।

    নিহত রুহুল তালুকদারের ভাগ্নে সোহরাব তালুকদার বলেন, ‘আমার মামাকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পর সবাই পালিয়েছেন। অথচ আমাদের বলছেন, এটি আত্মহত্যা। আমরা এ ঘটনার বিচার চাই।’

    মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন চৌধুরী বলেন, রুহুলের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ